RCTV Logo আরসিটিভি ডেস্ক
৭ মে ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

দেশে এলো ১ লাখ টন জ্বালানি তেল, খালাস হচ্ছে ইআরএল জেটিতে

ছবিঃ সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ও হরমুজ প্রণালি বন্ধ থাকার কারণে দীর্ঘ দুই মাস পর দেশে পৌঁছেছে ক্রুড অয়েলবাহী একটি জাহাজ। দেশের জ্বালানি তেলের মজুত ও সরবরাহ স্বাভাবিক রাখতে সৌদি আরব থেকে ১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে এলো চীনা জাহাজ ‘নিনেমিয়া’।

বৃহস্পতিবার (৭ মে) থেকে এই তেল ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) জেটিতে খালাস প্রক্রিয়া শুরু হয়েছে। এর আগে বুধবার (৬ মে) দুপুরে চট্টগ্রাম বন্দরের কুতুবদিয়া বহির্নোঙরে পৌঁছায় জাহাজ।

বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) সূত্র জানায়, বিকল্প রুট ব্যবহার করে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে গত ২১ এপ্রিল রওনা দেয় জাহাজটি। দীর্ঘ ১৫ দিনের যাত্রা শেষে বুধবার দুপুর ১২টা ১৫ মিনিটে এটি কুতুবদিয়া অ্যাঙ্করেজে নোঙর করে।

জাহাজটি থেকে তেল খালাসের জন্য আগে থেকেই ছয়টি লাইটার জাহাজ প্রস্তুত রাখা হয়। প্রতিটি লাইটার জাহাজ একেক ট্রিপে প্রায় ৪ হাজার টন পর্যন্ত ক্রুড অয়েল পরিবহন করতে পারবে। সে হিসেবে প্রতিদিন অন্তত ২৪ হাজার টন ক্রুড খালাস সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বহির্নোঙর থেকে লাইটার জাহাজে করে পতেঙ্গার ইস্টার্ন রিফাইনারিতে ক্রুড পৌঁছানোর পর প্রায় এক মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে পুনরায় উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি। সৌদি আরব থেকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এবং সেখান থেকে ইস্টার্ন রিফাইনারি পর্যন্ত পুরো ক্রুড পরিবহন কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, বুধবার বেলা ১১টার দিকে জাহাজটি পৌঁছানোর কথা থাকলেও সমুদ্র উত্তাল থাকায় প্রায় সোয়া এক ঘণ্টা দেরিতে কুতুবদিয়া অ্যাঙ্করেজে নোঙর করে। বুধবার দুপুর থেকেই ছয়টি লাইটার জাহাজ দিয়ে কার্গো খালাস শুরু হবে।

তিনি বলেন, প্রতিটি লাইটার ৪ হাজার টন করে ক্রুড বহন করতে সক্ষম। তবে সমুদ্র উত্তাল থাকায় নিরাপত্তার কারণে কিছুটা কম তেল পরিবহন করতে হতে পারে।

যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকা এবং জাহাজ ভাড়া বেড়ে যাওয়ায় এবার তেল পরিবহন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলেও জানান বিএসসির এমডি। যুদ্ধের আগে প্রতি টন জ্বালানি পরিবহনে যেখানে ৫০ থেকে ৬০ ডলার খরচ হতো, এবার সেখানে খরচ পড়ছে প্রায় ১৪২ ডলার। দেশের জ্বালানি সংকট মোকাবিলায় তেল পরিবহনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, চলতি মাসে আরও দুই লাখ টন ক্রুড অয়েল দেশে পৌঁছাতে পারে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে আগামী ১০ তারিখে ১ লাখ টন ক্রুড লোড হওয়ার সূচি রয়েছে। সবকিছু ঠিক থাকলে ২১ মের মধ্যে সেই চালান দেশে পৌঁছাবে। এছাড়া মাসের শেষ দিকে সৌদি আরব থেকে আরও ১ লাখ টন ক্রুড আনার বিষয়েও বিপিসির সঙ্গে কাজ চলছে।

এদিকে দক্ষিণ কোরিয়া থেকে ২৭ হাজার টন জেট ফুয়েল নিয়ে ‘এসইএস ব্রেভ’ নামের একটি জাহাজ বুধবার দুপুরে চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে বলে জানিয়েছে জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইন।

এর আগে গত সোমবার ২৫ হাজার টন ফার্নেস অয়েল নিয়ে আরেকটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউনূস-আসিফ নজরুল-শফিকুলদের নামে মামলার আবেদন

দেশে এলো ১ লাখ টন জ্বালানি তেল, খালাস হচ্ছে ইআরএল জেটিতে

নাটোরে সিংড়ায় বাসস্ট্যান্ডে ট্রাকচাপায় অটোভ্যান যাত্রীর মৃত্যু

কৃষকদের জন্য সুখবর, বিদায় নিচ্ছে বৃষ্টি বলয়

সিলেট ও ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু

পানিশূন্যতা পূরণে উপকারী ৮ ফল

২০২৮ সালের মধ্যে ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা সরকারের

নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা ভাবছে সরকার

বৃষ্টি ও লিমনকে মরণোত্তর ডিগ্রি দেবে বিশ্ববিদ্যালয়

স্বর্ণের দাম আরও বাড়ল

১০

আমিরাতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

১১

খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

১২

দুপুরের মধ্যে রংপুরসহ ১৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

১৩

বাংলাদেশী প্রতিষ্ঠান ড্রিম ট্রাভেলসের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

১৪

টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি

১৫

আজ ০৭ মে, দিনটি কেমন যাবে আপনার?

১৬

নামাজের সময়সূচি – ০৭ মে ২০২৬

১৭

হামে প্রাণ বাঁচাতে দত্তকের সিদ্ধান্ত, সেই তাকরিনকে বাঁচানো গেলো না

১৮

লালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

১৯

লালমনিরহাটে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান জরিমানা ৭ লাখ টাকা

২০