RCTV Logo বিনোদন ডেস্ক
৪ মে ২০২৬, ৫:৪১ অপরাহ্ন

পাশা-হাবুদের প্রশংসা করলেন সেই নেপালি মডেল

ছবিঃ সংগৃহীত

কিছুদিন আগেই নির্মাতা কাজল আরেফিন অমি ফেসবুকে এক নতুন মুখের ছবি প্রকাশ করে দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল ছড়িয়ে দেন। ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত এই নির্মাতা লিখেছিলেন, চরিত্রটি কে হতে পারে অনুমান করুন। এরপর থেকেই আলোচনায় চলে আসে সেই নতুন মুখ। পরে জানা যায় তার পরিচয়।

কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’ এর পঞ্চম সিজনের শুটিং চলছে নেপালে। আর সেখানে এই সিরিজের জন্য যুক্ত হয়েছেন নেপালি মডেল। নাম তার রাজশ্রী থাপা। এরপর নির্মাতা সংবাদ মাধ্যমে জানান, ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভের চ্যাপটার ১২-তে সারপ্রাইজ হিসেবে তাকে দেখা যাবে।

এখনও নেপালে শুটিং চলছে ব্যাচেলর পয়েন্ট টিমের। সেখানে নেহাল (তৌসিফ মাহবুব), হাবু (চাষী আলম), পাশা (মারজুক রাসেল), কাবিলা (জিয়াউল হক পলাশ), আরেফিন (শামীম হাসান)দের সঙ্গে কাজ করছেন রাজশ্রী।

এরই মধ্যে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন এই মডেল। তিনটি ছবি প্রকাশ করেন। যেখানে অভিনেতা মারজুক রাসেল, চাষী আলম ও শামীম হাসান সরকারের সঙ্গে ফ্রেমবন্দি হতে দেখা যায় তাকে। শুধু ছবি তুলে পোস্টই করেননি, এক কথায় প্রশংসাও করেছেন তাদের।

ক্যাপশনে হাবু, পাশা ও আরেফিনের নাম উল্লেখ করে রাজশ্রী লিখেছেন, ‘এ ভেরি নাইস হার্টেড পারসন’ অর্থাৎ, রাজশ্রীর কাছে তারা যেন ভালো মনের মানুষ।

যেই রাজশ্রীকে দেশের কেউ তেমন চিনতোও না, তার মন্তব্যঘরে এখন ব্যাচেলর পয়েন্ট দর্শকদের ব্যাপক সাড়া দেখা যাচ্ছে। অধিকাংশই যেমন রাজশ্রীর এই উপস্থিতিকে স্বাগত জানিয়েছেন, পাশাপাশি সিরিজে তার চরিত্রটি নিয়েও কৌতূহলী হয়ে উঠেছেন।

উল্লেখ্য, গত বছর কোরবানির ঈদের সময় থেকে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে শুরু হয়েছে ব্যাচেলর পয়েন্ট সিজন-৫ এর প্রচার। নতুন সিজনে শুরু থেকেই দেখা যাচ্ছে চমক। পাঁচ বছর পর এই সিজনে ফিরে এসেছেন নেহাল ও আরিফিন চরিত্রে অভিনয় করা তৌসিফ মাহবুব ও শামীম হাসান সরকার। যুক্ত হয়েছে নতুন চরিত্রও। বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মনিরা মিঠু প্রমুখ।

‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ ওটিটি প্ল্যাটফর্মের পাশাপাশি প্রচার হচ্ছে চ্যানেল আই এবং বুম ফিল্মস ইউটিউব চ্যানেলে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন কমিশন গঠন করল বিসিবি, বাদ আঞ্চলিক সংস্থার অ্যাডহক কমিটি

পশ্চিমবঙ্গে জয়ের পথে বিজেপি

ঠাকুরগাঁওয়ে টানা কালবৈশাখী ঝড়ে সবজি বাজারে প্রভাব, বেড়েছে দামের চাপ

ব্যান্ড তারকা হাসানের মা মারা গেছেন 

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৪০ শিশু

বিদ্যালয়ের ছাদ থেকে পড়ে শিক্ষার্থী নিহত

হাম ও হামের উপসর্গে একদিনে সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৩০০ ছাড়াল

পাশা-হাবুদের প্রশংসা করলেন সেই নেপালি মডেল

হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

নাটোরে ট্রাক চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

১০

মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে

১১

৪৯ বছরের রেকর্ড ভাঙতে চলেছেন বিজয়, সাফল্যের নেপথ্যে রয়েছে যা

১২

স্বামীর কাছ থেকে তুলে নিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৪

১৩

ময়মনসিংহে ৩৪ বছরেও আলোর মুখ দেখেনি ট্রাফিক সিগন্যাল বাতি

১৪

ঠাকুরগাঁওয়ে আউটসোর্সিং নীতিমালা লঙ্ঘনের অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

১৫

আবারও বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

১৬

তামিলনাড়ুতে এককভাবে সরকার গঠনের পথে বিজয়ের দল

১৭

রংপুরে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৮

১৮

হেরে যাচ্ছেন মমতার ১৫ মন্ত্রী

১৯

বৃষ্টির দিনে ব্যাগে যা যা রাখবেন

২০