RCTV Logo বিনোদন ডেস্ক
৪ মে ২০২৬, ৬:৫৪ অপরাহ্ন

ব্যান্ড তারকা হাসানের মা মারা গেছেন 

ছবিঃ সংগৃহীত

জনপ্রিয় ব্যান্ড তারকা হাসানের মা রৌশনারা আজিজ আর নেই। আজ ৪ মে দুপুর সাড়ে বারোটায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর। সামাজিক মাধ্যমে খবরটি জানিয়েছেন আর্ক ব্যান্ডের সদস্য টিংকু আজিজুর রহমান।

আজ ৪ মে সন্ধ্যায় নিজের ফেসবুকে মৃত্যু সংবাদটি দিয়ে তিনি লিখেছেন, ‘ভীষণ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমাদের সবার প্রিয় আর্ক ব্যান্ডের হাসান ভাইয়ের শ্রদ্ধেয় আম্মা রৌশনারা আজিজ (বয়স ৮৬) আজ ৪ মে দুপুর ১২:৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।’

ওই পোস্টে হাসান ও তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে টিংকু জানান, গায়কের মায়ের জানাজার নামাজ আজ মাগরিবের পর লালমাটিয়া বিবি মসজিদে অনুষ্ঠিত হবে।

মৃতের জন্য দোয়া চেয়ে এ সংগীত পরিচালক লেখেন, ‘আমাদের আর্ক ব্যান্ডের সবার পক্ষ থেকে বিনীত অনুরোধ— আপনারা হাসান ভাইয়ের আম্মার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করবেন। মহান আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।’

টিংকুর ওই পোস্টের মন্তব্যের ঘরে হাসানের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের অনেকে শোক প্রকাশ করেছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন কমিশন গঠন করল বিসিবি, বাদ আঞ্চলিক সংস্থার অ্যাডহক কমিটি

পশ্চিমবঙ্গে জয়ের পথে বিজেপি

ঠাকুরগাঁওয়ে টানা কালবৈশাখী ঝড়ে সবজি বাজারে প্রভাব, বেড়েছে দামের চাপ

ব্যান্ড তারকা হাসানের মা মারা গেছেন 

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৪০ শিশু

বিদ্যালয়ের ছাদ থেকে পড়ে শিক্ষার্থী নিহত

হাম ও হামের উপসর্গে একদিনে সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৩০০ ছাড়াল

পাশা-হাবুদের প্রশংসা করলেন সেই নেপালি মডেল

হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

নাটোরে ট্রাক চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

১০

মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে

১১

৪৯ বছরের রেকর্ড ভাঙতে চলেছেন বিজয়, সাফল্যের নেপথ্যে রয়েছে যা

১২

স্বামীর কাছ থেকে তুলে নিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৪

১৩

ময়মনসিংহে ৩৪ বছরেও আলোর মুখ দেখেনি ট্রাফিক সিগন্যাল বাতি

১৪

ঠাকুরগাঁওয়ে আউটসোর্সিং নীতিমালা লঙ্ঘনের অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

১৫

আবারও বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

১৬

তামিলনাড়ুতে এককভাবে সরকার গঠনের পথে বিজয়ের দল

১৭

রংপুরে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৮

১৮

হেরে যাচ্ছেন মমতার ১৫ মন্ত্রী

১৯

বৃষ্টির দিনে ব্যাগে যা যা রাখবেন

২০