RCTV Logo নাটোর প্রতিনিধি 
৪ মে ২০২৬, ৪:৫২ অপরাহ্ন

নাটোরে ট্রাক চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

ছবিঃ আরসিটিভি

নাটোরের লালপুরে ট্রাকের নিচে চাপা পড়ে আশরাফুল ইসলাম (১৯) নামের এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৪ মে ২০২৬) দুপুরে উপজেলার লালপুর ফিলিং স্টেশনের সামনে ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ইসলাম উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নাগশোষা গ্রামের রেজাউল করিম রেজার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আশরাফুল ইসলাম মোটরসাইকেলে করে লালপুর ফিলিং স্টেশনে তেল নিতে যাচ্ছিলেন। এ সময় লালপুর অভিমুখী একটি মালবোঝাই ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে লালপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

নিহতের মা রুনিফা বেগম জানান, তিনি লালপুর বাজারে যাওয়ার পথে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছেলের মরদেহ শনাক্ত করেন।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যালয়ের ছাদ থেকে পড়ে শিক্ষার্থী নিহত

হাম ও হামের উপসর্গে একদিনে সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৩০০ ছাড়াল

পাশা-হাবুদের প্রশংসা করলেন সেই নেপালি মডেল

হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

নাটোরে ট্রাক চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে

৪৯ বছরের রেকর্ড ভাঙতে চলেছেন বিজয়, সাফল্যের নেপথ্যে রয়েছে যা

স্বামীর কাছ থেকে তুলে নিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৪

ময়মনসিংহে ৩৪ বছরেও আলোর মুখ দেখেনি ট্রাফিক সিগন্যাল বাতি

ঠাকুরগাঁওয়ে আউটসোর্সিং নীতিমালা লঙ্ঘনের অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

১০

আবারও বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

১১

তামিলনাড়ুতে এককভাবে সরকার গঠনের পথে বিজয়ের দল

১২

রংপুরে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৮

১৩

হেরে যাচ্ছেন মমতার ১৫ মন্ত্রী

১৪

বৃষ্টির দিনে ব্যাগে যা যা রাখবেন

১৫

ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৪

১৬

বিসিবি ৬৫০ দিলেও কর্মীরা পান ৩০০ টাকা, দুর্নীতি দেখে ক্ষুব্ধ তামিম

১৭

ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় হামে ১ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৮২

১৮

গাজীপুরে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

১৯

পার্বতীপুর ডিপো থেকে ‘অস্তিত্বহীন’ প্রতিষ্ঠানে যাচ্ছে হাজার হাজার লিটার জ্বালানি তেল 

২০