RCTV Logo স্পোর্টস ডেস্ক
৪ মে ২০২৬, ৩:১৫ অপরাহ্ন

বিসিবি ৬৫০ দিলেও কর্মীরা পান ৩০০ টাকা, দুর্নীতি দেখে ক্ষুব্ধ তামিম

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল এবার স্টেডিয়ামের টয়লেট ব্যবস্থাপনাতেই অনিয়মের অভিযোগ তুলেছেন। বিশেষ করে নারী পরিচ্ছন্নতাকর্মীরা ন্যায্য পারিশ্রমিক পাচ্ছেন না বলে তিনি জানিয়েছেন। বিষয়টি দেখে তিনি স্পষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন।

সম্প্রতি মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ চলার সময় গ্যালারি ও ওয়াশরুম ঘুরে দেখেন তামিম। পরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘কাল আমি বিসিবিতে গিয়েছিলাম। বিসিবিতে গিয়ে জিজ্ঞেস করলাম যে আমাদের যে ক্লিনিং সার্ভিস আছে, তাদের আমরা জনপ্রতি কত টাকা করে দিই। শুনে অবাকই হলাম যে ৬৫০ টাকা করে দিই। তো তখন আমি জিজ্ঞেস করলাম যে ৬৫০ টাকা করে দিই তাহলে এরা ৩০০ টাকা কেন পাচ্ছে? এ ধরনের দুর্নীতির কথা আপনারা জানেন। কিন্তু আমার কাছে কষ্ট হয় যে এই নারীরা যারা ৩০০ টাকা ৪০০ টাকা প্রতিদিন উপার্জন করেন, তাদের থেকেও টাকা খেতে হবে। মানে তাদের থেকেও টাকা চুরি করতে হবে। এটা একেবারে জঘন্য।’

মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম ২০০৭ সালে চালু হওয়ার পর থেকে টয়লেটে তেমন কোনো সংস্কার হয়নি বলেও দাবি করেন তামিম। তিনি বলেন, ‘আপনারা হয়তো শুনে অবাকই হবেন যে স্টেডিয়াম যখন ২০০৭ সালে তৈরি হয়েছিল, তারপর থেকে আর বাথরুম নিয়ে কোনো সংস্কার হয়নি। এটা ঠিক না। তো আমি এ কারণে যাওয়ার সময় সেখানে দেখেছিলাম। বাথরুম পরিষ্কারের দায়িত্বে থাকা খালাাম্মা আমাকে একটা কথা বলেছিলেন, যেটা হয়তোবা অনেকেই ভিডিওতে দেখেছেন। তিনি বলেছেন, ‘ভাইয়া আমরা প্রত্যেক দিন ৩০০ টাকা করে পাই। এই জিনিসটা যদি আপনি একটু দেখতেন।’’

বিদেশি এক দর্শনার্থীর কাছ থেকেও ওয়াশরুম নিয়ে অভিযোগ পেয়েছেন তামিম। তিনি বলেন, ‘এটা আমি নিজেই খুব অবাক হয়েছি। আপনি ভালো প্রশ্ন করেছেন। আমি আসলে সেদিন যখন গ্যালারিতে গিয়েছিলাম, তখন একজন ফিনল্যান্ড থেকে এক নারী সেদিন সকালেই বিমানবন্দরে এসে সোজা মাঠে খেলা দেখতে এসেছেন। তিনি আমাকে সুন্দর করে বললেন, ‘ভাইয়া যদি একটু ওয়াশরুমগুলা ঠিক করা যায়।’’

এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট কোম্পানিকে কঠোর বার্তা দিয়েছেন তামিম। তিনি জানান, ‘আমি তাদের একটা বিল জমা দিতে বলেছি এই সিরিজে। আমি বলেছি যে আপনি ৩০ নারীকে ডাকবেন আমার সামনে তাদেরকে ৫০০ টাকা করে দেবেন। ১০০-১৫০ টাকা আপনার লাভ থাকতে পারে। কারণ, যদি কোনো কোম্পানি একটা কাজ নেয় তার অনেক কিছু কিনতে হয়, তার নিজস্ব কোম্পানি চালাতে হয়, তার একটু লাভ করবেই। সেটা ঠিক আছে। কিন্তু যে প্রতিশ্রুতি আপনি এই নারীদের দিয়েছেন, আমার সামনে আপনি ডেকে সবার সামনে দেবেন। তারপর থেকে যদি আপনারা চান, তাহলে চুক্তি গ্রহণ করতে পারি। তা না হলে চুক্তি তো বাতিল করবই। একইসঙ্গে ব্ল্যাকলিস্ট করে দেব যাতে ভবিষ্যতে কোনোদিন আপনি বিসিবিতে কাজ না করতে পারেন।’

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যালয়ের ছাদ থেকে পড়ে শিক্ষার্থী নিহত

হাম ও হামের উপসর্গে একদিনে সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৩০০ ছাড়াল

পাশা-হাবুদের প্রশংসা করলেন সেই নেপালি মডেল

হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

নাটোরে ট্রাক চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে

৪৯ বছরের রেকর্ড ভাঙতে চলেছেন বিজয়, সাফল্যের নেপথ্যে রয়েছে যা

স্বামীর কাছ থেকে তুলে নিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৪

ময়মনসিংহে ৩৪ বছরেও আলোর মুখ দেখেনি ট্রাফিক সিগন্যাল বাতি

ঠাকুরগাঁওয়ে আউটসোর্সিং নীতিমালা লঙ্ঘনের অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

১০

আবারও বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

১১

তামিলনাড়ুতে এককভাবে সরকার গঠনের পথে বিজয়ের দল

১২

রংপুরে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৮

১৩

হেরে যাচ্ছেন মমতার ১৫ মন্ত্রী

১৪

বৃষ্টির দিনে ব্যাগে যা যা রাখবেন

১৫

ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৪

১৬

বিসিবি ৬৫০ দিলেও কর্মীরা পান ৩০০ টাকা, দুর্নীতি দেখে ক্ষুব্ধ তামিম

১৭

ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় হামে ১ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৮২

১৮

গাজীপুরে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

১৯

পার্বতীপুর ডিপো থেকে ‘অস্তিত্বহীন’ প্রতিষ্ঠানে যাচ্ছে হাজার হাজার লিটার জ্বালানি তেল 

২০