RCTV Logo স্পোর্টস ডেস্ক
৪ মে ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

রিয়ালের জয়ে ‘এল ক্লাসিকো’তে ইতিহাস গড়ার অপেক্ষায় বার্সা

ছবিঃ সংগৃহীত

এস্পানিওলের বিপক্ষে রিয়াল মাদ্রিদের জয় লা লিগার শিরোপা লড়াইকে এক রোমাঞ্চকর সমীকরণের সামনে দাঁড় করিয়েছে।

সোমবার (৪ মে) দিবাগত রাতে এ জয়ে বার্সেলোনার শিরোপা উল্লাস কিছুটা বিলম্বিত হলেও, আগামী রোববার (১০ মে) নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ‘এল ক্লাসিকো’ ম্যাচেই চ্যাম্পিয়ন হওয়ার সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে কাতালানদের সামনে।

আরসিডিই স্টেডিয়ামে এস্পানিওলের বিপক্ষে রিয়াল মাদ্রিদের জয়ে মূল ভূমিকা পালন করেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। ম্যাচের দ্বিতীয়ার্ধে তিনি জোড়া গোল করেন।

তরুণ খেলোয়াড় গনজালো গার্সিয়ার সঙ্গে চমৎকার ওয়ান-টু-ওয়ান পাসের মাধ্যমে গোলটির সূচনা করেন তিনি। জুড বেলিংহামের দর্শনীয় ‘ব্যাকহিল’ পাস থেকে দ্বিতীয় গোলটি নিশ্চিত করেন এই ব্রাজিলিয়ান।

ম্যাচ চলাকালীন ভিনিসিয়ুসকে ফাউল করার অপরাধে ওমার এল হিলালিকে লাল কার্ড দেখানো হলেও, ভিএআর যাচাইয়ের পর তা বাতিল করা হয়। অবশ্য রিয়াল মাদ্রিদ এই ম্যাচটি জেতায় বার্সেলোনাকে এল ক্লাসিকোতে ‘গার্ড অব অনার’ দেওয়ার যে বিতর্ক তৈরি হয়েছিল, তারও অবসান ঘটেছে।

এল ক্লাসিকোয় নতুন ইতিহাস গড়ার হাতছানি

লা লিগার দীর্ঘ ৯৭ বছরের ইতিহাসে এখন পর্যন্ত কোনো দলই সরাসরি এল ক্লাসিকো ম্যাচে শিরোপা জয় নিশ্চিত করতে পারেনি। আগামী রোববার রিয়ালের বিপক্ষে ড্র করতে পারলেই প্রথমবারের মতো এই ইতিহাস গড়বে বার্সেলোনা।

রেকর্ড ভাঙার পথে বার্সেলোনা 

বর্তমানে রিয়াল মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে থাকা বার্সেলোনার সামনে হাতছানি দিচ্ছে বেশ কিছু রেকর্ড।

২০১২-১৩ মৌসুমে গড়া ১৫ পয়েন্টের ব্যবধান টপকে সবচেয়ে বড় ব্যবধানে শিরোপা জেতার সুযোগ রয়েছে রাফিনিয়া-ইয়ামালদের সামনে।এছাড়া শেষ চারটি ম্যাচ জিতলে তারা রিয়াল ও নিজেদের গড়া ১০০ পয়েন্টের রেকর্ড স্পর্শ করবে।পাশাপাশি লিগে এ পর্যন্ত মাত্র একবার ড্র করা বার্সেলোনা ৩৩টি ম্যাচ জিতে নতুন ইতিহাস গড়ার পথে রয়েছে।

বিপরীতে এই মৌসুমে শিরোপা না জিতলে ২০০৯-১০ সালের পর দ্বিতীয়বারের মতো কোনো বড় শিরোপা ছাড়াই বছর শেষ করতে হবে রিয়াল মাদ্রিদকে। এর আগে ২০২০-২১ মৌসুমেও তারা শিরোপাহীন ছিল।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশ্চিমবঙ্গ ও আসামে এগিয়ে গেল বিজেপি

তামিলনাড়ুতে এগিয়ে থালাপতি বিজয়ের দল

দুই শিক্ষার্থী হত্যার বিচারের জন্য যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি

সিংড়ায় নিজ ঘর থেকে গলাকাটা লাশ উদ্ধার

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার লিমনের মরদেহ দেশে পৌঁছেছে

৩৩ বছর পর সরকারি হচ্ছে ‘শহীদ জিয়া ডিগ্রি কলেজ’ 

রংপুরসহ ৮ জেলায় দুপুরের মধ্যে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস

ছয় মৌসুমে তৃতীয়বার লিগ জিতল লাওতারোর ইন্টার মিলান

রিয়ালের জয়ে ‘এল ক্লাসিকো’তে ইতিহাস গড়ার অপেক্ষায় বার্সা

৫ বছরের শিশুকে ধর্ষণ, নবম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার

১০

নেশার টাকা না পেয়ে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু

১১

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

১২

সৌদি পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

১৩

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি

১৪

আজ ০৪ মে, দিনটি কেমন যাবে আপনার?

১৫

নামাজের সময়সূচি – ০৪ মে ২০২৬

১৬

মেসির রেকর্ড ভাঙলেন পেদ্রি

১৭

শিক্ষকদের কীভাবে মানসম্মত করবো সেটাই আমাদের চিন্তা : শিক্ষামন্ত্রী

১৮

কুড়িগ্রামে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত, স্বাধীন সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ

১৯

নীলফামারীতে পরিক্ষায় নকলের দায়ে তিন শিক্ষকসহ বহিষ্কার ৪, আটক ২ 

২০