RCTV Logo আরসিটিভি ডেস্ক
৪ মে ২০২৬, ২:৫৭ অপরাহ্ন

গাজীপুরে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

ছবিঃ সংগৃহীত

গাজীপুর গত ২৪ ঘণ্টায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৪ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির পরিচালক ডা. মো. আমিনুল ইসলাম।

মারা যাওয়া শিশুরা হলো গাজীপুরের বাসন চৌরাস্তা এলাকার জাকির হোসেনের ছেলে রাইয়ান (৯ মাস) ও শ্রীপুর উপজেলার মাওনা এলাকার খোকন মিয়ার ছেলে সিফাত (৫ মাস)।

হাসপাতালের পরিচালক ডা. মো. আমিনুল ইসলাম জানান, গতকাল রোববার সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দুই শিশুর মৃত্যু হয়েছে। ইতোমধ্যে হামে আক্রান্ত শিশুদের জন্য আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে। তবে এখানে জায়গার তুলনায় রোগীর সংখ্যা তিনগুণ। ফলে বারান্দাসহ বিভিন্ন জায়গায় থেকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। গত ২৪ ঘণ্টার এ হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ২১ জন।  হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৬ জন, মারা গেছেন দুই জন। বর্তমানে মোট ভর্তি রোগী ৪৭ জন।

এদিকে রোগীর স্বজনদের অভিযোগ, হাসপাতালে পর্যাপ্ত জায়গা ও এনআইসিইউ নেই। এছাড়া বারান্দায় চিকিৎসা দেওয়ায় সংক্রমণের ঝুঁকি তৈরি হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে ৩৪ বছরেও আলোর মুখ দেখেনি ট্রাফিক সিগন্যাল বাতি

ঠাকুরগাঁওয়ে আউটসোর্সিং নীতিমালা লঙ্ঘনের অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

আবারও বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

তামিলনাড়ুতে এককভাবে সরকার গঠনের পথে বিজয়ের দল

রংপুরে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৮

হেরে যাচ্ছেন মমতার ১৫ মন্ত্রী

বৃষ্টির দিনে ব্যাগে যা যা রাখবেন

ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৪

বিসিবি ৬৫০ দিলেও কর্মীরা পান ৩০০ টাকা, দুর্নীতি দেখে ক্ষুব্ধ তামিম

ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় হামে ১ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৮২

১০

গাজীপুরে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

১১

পার্বতীপুর ডিপো থেকে ‘অস্তিত্বহীন’ প্রতিষ্ঠানে যাচ্ছে হাজার হাজার লিটার জ্বালানি তেল 

১২

২০৮ প্রবাসী জুলাই যোদ্ধাকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল

১৩

নিজের অন্ধকার অধ্যায়ের কথা জানালেন জাহ্নবী কাপুর

১৪

বন্ধ কারখানা চালু করতে প্রধানমন্ত্রীর বৈঠক

১৫

ইউনূস সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

১৬

আমার জীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হলো: মাহমুদা মিতু

১৭

কাল থেকে বাজারে আসবে সাতক্ষীরার আম

১৮

পশ্চিমবঙ্গে ১৬৭ আসনে এগিয়ে বিজেপি

১৯

বেসরকারি মাদরাসার বেতন-ভাতার সরকারি অংশ ছাড়, কাল থেকে উত্তোলন

২০