RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
৪ মে ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

তামিলনাড়ুতে এগিয়ে থালাপতি বিজয়ের দল

ছবিঃ সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গসহ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। স্থানীয় সময় সোমবার (৪ মে) সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়।  তামিলনাড়ু প্রাথমিক ভোট গণনায় বিপুল ভোটে এগিয়ে রয়েছেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন দল তামিলগা ভেট্টি কাজাগাম (টিভিকে)।

সকাল থেকে ক্ষমতাসীন ডিএমকে এবং বিজয়ের টিভিকে-র মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেলেও বেলা বাড়ার সাথে সাথে তা পাল্টে যেতে শুরু করেছে।

স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা পর্যন্ত বিজয়ের টিভিকে এগিয়ে রয়েছে ১০৪ আসনে।  অন্যদিকে রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল ক্ষমতাসীন ডিএমকে এগিয়ে রয়েছে ৫০ আসনে। আর ৭৭ আসনে এগিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে এডিএমকে জোট।

নির্বাচন পরবর্তী বুথফেরত জরিপে অধিকাংশ সংস্থা ডিএমকে-এর জয়ের সম্ভাবনার কথা বলেছিল। তবে জেভিসি এক্সিট পোলসহ বেশ কিছু জরিপে এনডিএ জোট এবং বিজয় থালাপতির দলের জয়ের কথা উঠে আসে।

অন্যদিকে একই সময়ে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এখন পর্যন্ত ণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এগিয়ে রয়েছে ১৭৫ আসনে। অন্যদিকে রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ১১৫ আসনে।  এছাড়া আসামে বিজেপি জোট ৯৩ আসনে এবং কংগ্রেস জোট ২৫ আসনে এগিয়ে রয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজের অন্ধকার অধ্যায়ের কথা জানালেন জাহ্নবী কাপুর

বন্ধ কারখানা চালু করতে প্রধানমন্ত্রীর বৈঠক

ইউনূস সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

আমার জীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হলো: মাহমুদা মিতু

কাল থেকে বাজারে আসবে সাতক্ষীরার আম

পশ্চিমবঙ্গে ১৬৭ আসনে এগিয়ে বিজেপি

বেসরকারি মাদরাসার বেতন-ভাতার সরকারি অংশ ছাড়, কাল থেকে উত্তোলন

নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বসছে বোর্ড সভা

নীলফামারীতে স্কুল ফিডিংয়ে শিক্ষার্থীদের দেওয়া হলো পচা ডিম

ক্রুড অয়েলের সঙ্কট কেটেছে, উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি

১০

পশ্চিমবঙ্গ ও আসামে এগিয়ে গেল বিজেপি

১১

তামিলনাড়ুতে এগিয়ে থালাপতি বিজয়ের দল

১২

দুই শিক্ষার্থী হত্যার বিচারের জন্য যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি

১৩

সিংড়ায় নিজ ঘর থেকে গলাকাটা লাশ উদ্ধার

১৪

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার লিমনের মরদেহ দেশে পৌঁছেছে

১৫

৩৩ বছর পর সরকারি হচ্ছে ‘শহীদ জিয়া ডিগ্রি কলেজ’ 

১৬

রংপুরসহ ৮ জেলায় দুপুরের মধ্যে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস

১৭

ছয় মৌসুমে তৃতীয়বার লিগ জিতল লাওতারোর ইন্টার মিলান

১৮

রিয়ালের জয়ে ‘এল ক্লাসিকো’তে ইতিহাস গড়ার অপেক্ষায় বার্সা

১৯

৫ বছরের শিশুকে ধর্ষণ, নবম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার

২০