RCTV Logo আরসিটিভি ডেস্ক
৪ মে ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

কাল থেকে বাজারে আসবে সাতক্ষীরার আম

ছবিঃ সংগৃহীত

সাতক্ষীরার সুস্বাদু আম বাজারে আসবে আগামীকাল। আম পাড়ার কার্যক্রম ও বাজারজাতকরণ মঙ্গলবার (৫ মে) থেকে শুরু হবে। জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রথম ধাপে বাজারে আসবে গোপালভোগ, গোবিন্দভোগ, গোলাপখাস, বৈশাখী, বোম্বাইসহ স্থানীয় জাতের আম। অন্যদিকে, ১৫ মে হিমসাগর, ২৭ মে ল্যাংড়া ও ৫ জুন আম্রপালির আম ভাঙার ঘোষণা দেওয়া হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদফতর জানিয়েছে, চাষিদের দাবি অনুযায়ী ল্যাংড়া ও আম্রপালি আম ভাঙার সময় সামান্য এগিয়ে আনা হয়েছে। এই সময়ের মধ্যে আমের পরিপক্বতা আসবে। অপরিপক্ব আম ভাঙা ও বাজারজাতকরণের বিষয়ে প্রশাসনিক নজরদারি জোরদার করা হয়েছে। ইতোমধ্যেই পাইকাররা আম চাষিদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। ভালো দামের আশা করছেন বাগানিরা। কৃত্রিম পদ্ধতিতে যাতে আম না পাকানো হয়, সেজন্য সতর্কবার্তা দিয়েছে জেলা প্রশাসন।

একজন কৃষক বলেন, বিগত বছরের তুলনায় এবার আমের ফলন বেশ ভালো। আবহাওয়া অনুকূলে থাকলে আমি লাভবান হবো বলে আশা করা যাচ্ছে।

সাতক্ষীরা সদরের উপজেলা কর্মকর্তা মনির হোসেন বলেন, আবহাওয়া ভালো থাকলে এক মাসে এই জেলা থেকে ৩০০ থেকে ৩৫০ কোটি টাকার ব্যবসা হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজের অন্ধকার অধ্যায়ের কথা জানালেন জাহ্নবী কাপুর

বন্ধ কারখানা চালু করতে প্রধানমন্ত্রীর বৈঠক

ইউনূস সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

আমার জীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হলো: মাহমুদা মিতু

কাল থেকে বাজারে আসবে সাতক্ষীরার আম

পশ্চিমবঙ্গে ১৬৭ আসনে এগিয়ে বিজেপি

বেসরকারি মাদরাসার বেতন-ভাতার সরকারি অংশ ছাড়, কাল থেকে উত্তোলন

নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বসছে বোর্ড সভা

নীলফামারীতে স্কুল ফিডিংয়ে শিক্ষার্থীদের দেওয়া হলো পচা ডিম

ক্রুড অয়েলের সঙ্কট কেটেছে, উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি

১০

পশ্চিমবঙ্গ ও আসামে এগিয়ে গেল বিজেপি

১১

তামিলনাড়ুতে এগিয়ে থালাপতি বিজয়ের দল

১২

দুই শিক্ষার্থী হত্যার বিচারের জন্য যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি

১৩

সিংড়ায় নিজ ঘর থেকে গলাকাটা লাশ উদ্ধার

১৪

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার লিমনের মরদেহ দেশে পৌঁছেছে

১৫

৩৩ বছর পর সরকারি হচ্ছে ‘শহীদ জিয়া ডিগ্রি কলেজ’ 

১৬

রংপুরসহ ৮ জেলায় দুপুরের মধ্যে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস

১৭

ছয় মৌসুমে তৃতীয়বার লিগ জিতল লাওতারোর ইন্টার মিলান

১৮

রিয়ালের জয়ে ‘এল ক্লাসিকো’তে ইতিহাস গড়ার অপেক্ষায় বার্সা

১৯

৫ বছরের শিশুকে ধর্ষণ, নবম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার

২০