RCTV Logo আরসিটিভি ডেস্ক
৪ মে ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

৩৩ বছর পর সরকারি হচ্ছে ‘শহীদ জিয়া ডিগ্রি কলেজ’ 

ছবিঃ সংগৃহীত

চলতি বছরের ২০ এপ্রিল প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বগুড়া সফরে এসেছিলেন তারেক রহমান। সেই সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান গাবতলী উপজেলার বাগবাড়ির ‘শহীদ জিয়া ডিগ্রি কলেজ’কে জাতীয়করণের ঘোষণা দেন। তার ঘোষণার মাত্র ৯ দিনের মাথায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে একটি চিঠি জারি করা হয়। এর মধ্যে দিয়ে প্রতিষ্ঠার ৩৩ বছর পর জাতীয়করণ হতে যাচ্ছে বগুড়ার বাগবাড়ীর ‘শহীদ জিয়া ডিগ্রি কলেজ।’

কলেজ কর্তৃপক্ষ জানায়, গত বুধবার (২৯ এপ্রিল) মন্ত্রণালয়ের বেসরকারি কলেজ-৬ শাখার সিনিয়র সহকারী সচিব মনজুরুল আলম স্বাক্ষরিত এই চিঠি দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, বগুড়ার গাবতলী উপজেলাধীন ‘শহীদ জিয়া ডিগ্রি কলেজ’ সরকারি করার লক্ষ্যে প্রধানমন্ত্রী সদয় সম্মতি প্রদান করেছেন।

সরকারিকরণের পরবর্তী কার্যক্রম হিসেবে শিক্ষা মন্ত্রণালয় থেকে কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, প্রতিষ্ঠানের নিয়োগ ও স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা আরোপ, সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন পাঠানো এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো মামলা বা আর্থিক সংশ্লেষ আছে কি না, সে বিষয়ে আইন উপদেষ্টার মতামতসহ প্রতিবেদন দাখিল করা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালককে দ্রুত এই কার্যক্রম সম্পন্ন করে প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে।

কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, প্রায় চার একর জমির ওপর ১৯৯৩ সালের ২১ এপ্রিল কলেজটি প্রতিষ্ঠা করা হয়। কলেজে উচ্চ মাধ্যমিক, ডিগ্রি ও অনার্স কোর্সে মোট ১ হাজার ২৮৫ জন শিক্ষার্থী আছেন। এর মধ্যে উচ্চ মাধ্যমিক কোর্সে আছে অন্তত ৮০০ জন। বর্তমানে শিক্ষক রয়েছেন ৬৪ জন। এ ছাড়া আরও ২৮ জন কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন।

বগুড়া থেকে ঘুরে যাওয়ার মাত্র ৯ দিনের মধ্যে প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়নে কলেজ ও স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে।

এলাকার প্রবীণ ব্যক্তি আল মনসুর রহমান বলেন, শহীদ জিয়া ডিগ্রি কলেজ এই অঞ্চলের জন্য আশীর্বাদ। কিন্তু কলেজটিতে বিগত সময়ে উন্নয়নের ছোঁয়া লাগেনি। এখানে শিক্ষার মান উন্নত রাখলে আশপাশে অধিকাংশ দরিদ্র ঘরের শিক্ষার্থীরা উপকৃত হতো। জাতীয়করণের ঘোষণার ফলে এখন সেই প্রতিবন্ধকতা আর থাকছে না।

স্থানীয় ব্যবসায়ী তুষার আহমেদ জানান, বাগবাড়ি এলাকাটি ৩টি উপজেলার সীমান্তবর্তী এলাকা। এখানকার আশেপাশের গ্রামগুলোর মানুষ উপজেলা শহরে বা জেলা শহরে যাওয়া কষ্টসাধ্য। এ কারণে অনেক পরিবারের সন্তানদের পড়ালেখা বেশিদূর এগোয় না। কিন্তু শহীদ জিয়া ডিগ্রি কলেজ এই পরিবারদের আশার আলো হিসেবে পরিচিত। প্রধানমন্ত্রী তারেক রহমান তার কথা রেখেছেন। ঘোষণা অনুযায়ী এটি জাতীয়করণের সিদ্ধান্ত হয়েছে। এখন শিক্ষার্থীদের পড়ালেখার মান আরও ভালো হবে।

জাতীয়করণের চিঠি আসায় অত্যন্ত খুশি শহীদ জিয়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ফজলে রহমান।

তিনি জানান, দীর্ঘদিন পর এমন সিদ্ধান্ত কলেজের শিক্ষার্থী ও শিক্ষক সবার জন্য ভালো। গত ২৯ এপ্রিল চিঠি এসেছে। এখন সম্ভবত অধিদপ্তর থেকে পরিদর্শনে আসবে। আশা করছি এসব কাজও খুব দ্রুত সম্পন্ন হবে।

শহীদ জিয়া ডিগ্রি কলেজের বর্তমান অধ্যক্ষ আব্দুল বারী বলেন, আমাদের কলেজ এমপিওভুক্ত হলেও অবকাঠামো অথবা শিক্ষার মানগত উন্নয়নে কোনো কাজ হয়নি। এখানে উচ্চ মাধ্যমিক ছাড়াও ডিগ্রি আছে। ভূগোল ও মনোবিজ্ঞান দুটি বিভাগ নিয়ে অনার্স কোর্স চালু হয়েছে। কিন্তু শিক্ষার্থীদের ল্যাব দেওয়া হয়নি। ক্লাসরুম ও বইয়ের সংকট দীর্ঘদিনের। প্রধানমন্ত্রীর ঘোষণার পর চিঠি আসাতে আমরা আশার আলো দেখছি। এখন আপাতত আমরা নথিপত্র প্রস্তুত করছি। পরিদর্শনে আসলে সেগুলো উপস্থাপন করব।

প্রসঙ্গত, গত ২০ এপ্রিল বগুড়া সফরকালে বাগবাড়ির এই কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সে সময় স্থানীয় জনতা কলেজটি সরকারি করার দাবিতে স্লোগান ও ব্যানার প্রদর্শন করলে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে এটি সরকারি করার ঘোষণা দেন।

অনুষ্ঠানে তিনি বলেন, ‘আপনাদের দাবি এই কলেজ সরকারি করতে হবে? যান, হয়ে গেল। এই কলেজ সরকারি ঘোষণা হয়ে যাবে, কাগজ পৌঁছে যাবে।’ এরপর জাতীয়করণ সংক্রান্তি চিঠি দেওয়া হয় শিক্ষা মন্ত্রণালয় থেকে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রুড অয়েলের সঙ্কট কেটেছে, উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি

পশ্চিমবঙ্গ ও আসামে এগিয়ে গেল বিজেপি

তামিলনাড়ুতে এগিয়ে থালাপতি বিজয়ের দল

দুই শিক্ষার্থী হত্যার বিচারের জন্য যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি

সিংড়ায় নিজ ঘর থেকে গলাকাটা লাশ উদ্ধার

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার লিমনের মরদেহ দেশে পৌঁছেছে

৩৩ বছর পর সরকারি হচ্ছে ‘শহীদ জিয়া ডিগ্রি কলেজ’ 

রংপুরসহ ৮ জেলায় দুপুরের মধ্যে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস

ছয় মৌসুমে তৃতীয়বার লিগ জিতল লাওতারোর ইন্টার মিলান

রিয়ালের জয়ে ‘এল ক্লাসিকো’তে ইতিহাস গড়ার অপেক্ষায় বার্সা

১০

৫ বছরের শিশুকে ধর্ষণ, নবম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার

১১

নেশার টাকা না পেয়ে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু

১২

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

১৩

সৌদি পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

১৪

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি

১৫

আজ ০৪ মে, দিনটি কেমন যাবে আপনার?

১৬

নামাজের সময়সূচি – ০৪ মে ২০২৬

১৭

মেসির রেকর্ড ভাঙলেন পেদ্রি

১৮

শিক্ষকদের কীভাবে মানসম্মত করবো সেটাই আমাদের চিন্তা : শিক্ষামন্ত্রী

১৯

কুড়িগ্রামে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত, স্বাধীন সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ

২০