RCTV Logo আরসিটিভি ডেস্ক
৪ মে ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

নেশার টাকা না পেয়ে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু

ছবিঃ সংগৃহীত

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নেশার টাকা না পেয়ে নিজের মায়ের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ছুরিকাঘাতে গুরুতর আহত ওই মা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (১ মে) বিকেলে উপজেলার পশ্চিমপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। পরে গতকাল রবিবার রাতের দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই মায়ের মৃত্যু হয়। অভিযুক্ত ছেলের নাম রাজন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজন নামের ওই যুবক নেশার জন্য তার মা সাজেদা বেগমের কাছে ৫০০ টাকা দাবি করেন। কিন্তু মা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষোভে ফেটে পড়েন তিনি। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মায়ের পেটে আঘাত করেন রাজন। এতে ওই মা গুরুতর আহত হন এবং তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে।

আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত রাজনকে আটক করেছে পুলিশ। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউনূস সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

আমার জীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হলো: মাহমুদা মিতু

কাল থেকে বাজারে আসবে সাতক্ষীরার আম

পশ্চিমবঙ্গে ১৬৭ আসনে এগিয়ে বিজেপি

বেসরকারি মাদরাসার বেতন-ভাতার সরকারি অংশ ছাড়, কাল থেকে উত্তোলন

নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বসছে বোর্ড সভা

নীলফামারীতে স্কুল ফিডিংয়ে শিক্ষার্থীদের দেওয়া হলো পচা ডিম

ক্রুড অয়েলের সঙ্কট কেটেছে, উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি

পশ্চিমবঙ্গ ও আসামে এগিয়ে গেল বিজেপি

তামিলনাড়ুতে এগিয়ে থালাপতি বিজয়ের দল

১০

দুই শিক্ষার্থী হত্যার বিচারের জন্য যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি

১১

সিংড়ায় নিজ ঘর থেকে গলাকাটা লাশ উদ্ধার

১২

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার লিমনের মরদেহ দেশে পৌঁছেছে

১৩

৩৩ বছর পর সরকারি হচ্ছে ‘শহীদ জিয়া ডিগ্রি কলেজ’ 

১৪

রংপুরসহ ৮ জেলায় দুপুরের মধ্যে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস

১৫

ছয় মৌসুমে তৃতীয়বার লিগ জিতল লাওতারোর ইন্টার মিলান

১৬

রিয়ালের জয়ে ‘এল ক্লাসিকো’তে ইতিহাস গড়ার অপেক্ষায় বার্সা

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণ, নবম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার

১৮

নেশার টাকা না পেয়ে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু

১৯

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

২০