RCTV Logo স্পোর্টস ডেস্ক
৩ মে ২০২৬, ৫:০১ অপরাহ্ন

টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান দল

ছবিঃ সংগৃহীত

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। রোববার (৩ মে) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা।

তবে সকালে প্রথম ধাপে পাকিস্তানের একটি অংশ ঢাকায় পা রেখেছে। পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর ফাইনাল থাকায় অনেক খেলোয়াড় এখনো নিজ দেশে অবস্থান করছেন। ফাইনাল ম্যাচ শেষ করে পাকিস্তান দলের বাকি সদস্যরা পরবর্তী বহরে যোগ দেবেন বলে জানানো হয়েছে।

এই সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন শান মাসুদ। তবে সবচেয়ে বড় চমক থাকবে ডাগআউটে। পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ এবার কোচ হিসেবে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। এছাড়া বাংলাদেশ সফরের জন্য ঘোষিত দলে ৪ জন নতুন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করেছে পিসিবি।

সিরিজের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে দেশের দুই প্রধান ক্রিকেট ভেন্যুতে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৮ মে থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর দ্বিতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (২০২৫-২৭) চক্রের অংশ।

পাকিস্তান টেস্ট স্কোয়াড

শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল ও শাহীন শাহ আফ্রিদি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির রেকর্ড ভাঙলেন পেদ্রি

শিক্ষকদের কীভাবে মানসম্মত করবো সেটাই আমাদের চিন্তা : শিক্ষামন্ত্রী

কুড়িগ্রামে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত, স্বাধীন সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ

নীলফামারীতে পরিক্ষায় নকলের দায়ে তিন শিক্ষকসহ বহিষ্কার ৪, আটক ২ 

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীদের অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

দেবীগঞ্জে পরীক্ষার হলে অসদুপায় অবলম্বন, এক এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার 

মে মাসের জন্য অপরিবর্তিত ১২ কেজি এলপিজির দাম

টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান দল

ইসরায়েলের বিরুদ্ধে নতুন অস্ত্র ব্যবহার করছে লেবাননের যোদ্ধারা

১৫ বিজিবির অভিযানে ভারতীয় ইস্কাফ সিরাপ ও মদ জব্দ

১০

হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

১১

লালমনিরহাটে বিদ্যানন্দের ‘সম্বল’ প্রকল্পের উদ্বোধন, ১০০ পরিবার পেল জীবিকায়ন সহায়তা

১২

শিরোপা থেকে ১ জয়ের দূরত্বে বার্সেলোনা

১৩

জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব : প্রধানমন্ত্রী

১৪

সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ আজ

১৫

আশপাশের দেশে থাকা মার্কিন সেনাদের সরে যাওয়ার শর্ত ইরানের

১৬

৩-০ গোলে এগিয়ে গিয়েও ৪ গোল খেয়ে হারল মেসির মিয়ামি

১৭

কালবৈশাখীর আশঙ্কা, দেশের ১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা

১৮

আজ ০৩ মে, দিনটি কেমন যাবে আপনার?

১৯

নামাজের সময়সূচি – ০৩ মে ২০২৬

২০