RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৫ এপ্রিল ২০২৬, ১২:২০ অপরাহ্ন

চট্টগ্রামে অয়েল ট্যাঙ্কারসহ ৮ চোরাকারবারি আটক

ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফার্নেস অয়েলসহ ৮ চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড।

শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৯টা থেকে রাতভর কর্ণফুলী নদীর ব্রিজঘাট এলাকায় চলে এ অভিযান।

জব্দ করা ফার্নেস অয়েলের পরিমাণ ১ হাজার ৬৫০ লিটার। এসব ফার্নেস অয়েল পরিবহণে নিয়োজিত ‘ওটি কিংফিশার-৫’ নামে অয়েল ট্যাঙ্কারও জব্দ করা হয়।

আটকদের মধ্যে একজন অয়েল ট্যাঙ্কারটির ব্যবস্থাপক জসিম উদ্দিন। অন্যরা জাহাজটির শ্রমিক।

কোস্টগার্ড জানায়, শুক্রবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অয়েল ট্যাঙ্কার কিংফিশার-৫ হতে অবৈধভাবে মজুতের উদ্দেশে একটি সাম্পান বোটযোগে স্থানান্তরের সময় ১ হাজার ৬৫০ লিটার ফার্নেস অয়েল জব্দ করা হয়।

শুক্রবার রাত ১১টায় দিকে অভিযানস্থলে গিয়ে দেখা যায়, জাহাজটির ভেতরে বিপুল পরিমাণ ফার্নেস অয়েল মজুত রয়েছে। প্লাস্টিকের জারে ভর্তি করে এসব ফার্নেস অয়েল জাহাজের উপরে তোলা হচ্ছে। এ সময় জাহাজটির বিভিন্নস্থানে তল্লাশি চালানো হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন যুগান্তরকে জানান, দেড় হাজার লিটারের বেশি ফার্নেস অয়েলসহ আট চোরাকারকারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অবৈধ মজুত ও কৃত্রিম সংকট রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ মৃত্যু

গাইবান্ধার ঐতিহ্যবাহী মীরের বাগানে ‘ইচ্ছা পূরণের মেলা’ মিলেছে শত শত নারী পুরুষ 

রাজিবপুরে ইটভাটার ধোঁয়ায় ৪০ বিঘা জমির ধান নষ্টের অভিযোগ

নীলফামারীতে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু 

চলতি বছরেই হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

কলেজ শিক্ষার্থীর রেসিং কার চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

২০ বছর পর নির্বাচন হচ্ছে গাজার এক শহরে

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরাইলি হামলা, নিহত ৬

রংপুরে সড়ক সংস্কারের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন

‘জুলাই গণঅভ্যুত্থান আবারও প্রমাণ করেছে, রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ’

১০

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

১১

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ঠাকুরগাঁও, ঘরবাড়ি বিধ্বস্ত

১২

চট্টগ্রামে অয়েল ট্যাঙ্কারসহ ৮ চোরাকারবারি আটক

১৩

চীনা এআই বিপজ্জনক, বিশ্বব্যাপী সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের

১৪

মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

১৫

বিশ্বকাপের আগে আবারও ইনজুরিতে এমবাপে

১৬

রাজশাহীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১০

১৭

রিয়ালকে ডুবিয়ে বার্সাকে শিরোপার আরো কাছে নিয়ে গেল বেতিস

১৮

ইরানের আরও এক জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

১৯

এক্সচ্যাট চালু করলো ইলন মাস্ক

২০