RCTV Logo তথ্য প্রযুক্তি ডেস্ক
২৫ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

এক্সচ্যাট চালু করলো ইলন মাস্ক

ছবিঃ সংগৃহীত

ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এবার আলাদা মেসেজিং অ্যাপ চালু করেছে। নতুন অ্যাপটির নাম এক্সচ্যাট। প্রাথমিকভাবে এটি শুধু আইওএস ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

শুক্রবার আনুষ্ঠানিকভাবে চালু হওয়া এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই নিজেদের এক্স কনট্যাক্টদের সঙ্গে চ্যাট করতে পারবেন। শুধু বার্তা আদান-প্রদানই নয়, এতে রয়েছে ফাইল শেয়ার, অডিও-ভিডিও কল এবং গ্রুপ চ্যাটের সুবিধাও।

এর আগে সীমিত পরিসরে কিছু ব্যবহারকারীর মধ্যে পরীক্ষামূলকভাবে এক্সচ্যাট চালু করা হয়েছিল। তাদের মতামতের ভিত্তিতেই অ্যাপটি আরও উন্নত করে এবার সবার জন্য উন্মুক্ত করা হয়েছে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই অ্যাপ এক্সের বড় কৌশলগত পরিকল্পনার অংশ। প্রতিষ্ঠানটি সামাজিক যোগাযোগমাধ্যমের বাইরে গিয়ে মেসেজিং, পেমেন্টসহ বিভিন্ন সেবা বিস্তৃত করতে চায়। যদিও আগে এক্সকে ‘সবকিছুর অ্যাপ’ বা ‘এভরিথিং অ্যাপ’ বানানোর কথা বলেছিলেন ইলন মাস্ক। নতুন এই উদ্যোগ সেই পরিকল্পনা থেকে কিছুটা ভিন্ন দিকেই ইঙ্গিত করছে।

এক্সচ্যাটে ব্যবহারকারীদের গোপনীয়তার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। এতে রয়েছে এন্ড-টু-এন্ড এনক্রিপশন, পিন প্রোটেকশন, মেসেজ এডিট ও ডিলিট করার সুবিধা। এমনকি স্ক্রিনশট ব্লক করার মতো ফিচারও যুক্ত করা হয়েছে। পাশাপাশি ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’ অপশনও রয়েছে, যেখানে নির্দিষ্ট সময় পর বার্তা নিজে থেকেই মুছে যাবে।

তবে নিরাপত্তা নিয়ে প্রশ্নও উঠেছে। কিছু বিশেষজ্ঞের মতে, এই অ্যাপটি জনপ্রিয় নিরাপদ মেসেজিং অ্যাপ সিগন্যাল-এর তুলনায় এখনও কম নিরাপদ হতে পারে। তাই নতুন সংস্করণে নিরাপত্তা কতটা উন্নত হয়েছে তা সময়ই বলে দেবে।

এদিকে এক্স জানিয়েছে তাদের ‘কমিউনিটিজ’ ফিচারটি বন্ধ করে দেওয়া হচ্ছে। ব্যবহার কমে যাওয়া এবং স্প্যাম বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে কমিউনিটির ব্যবহারকারীদের এক্সচ্যাট-এ স্থানান্তর করা হতে পারে। যা অ্যাপটির ব্যবহার দ্রুত বাড়াতে সহায়তা করবে।

প্রযুক্তি সংশ্লিষ্টদের ধারণা, মেসেজিং সেবায় নতুন করে প্রতিযোগিতা তৈরি করতে চায় এক্স। ভবিষ্যতে এই অ্যাপে আরও নতুন ফিচার যুক্ত হবে বলেও ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

বিশ্বকাপ শেষে ফিরছে ক্লাব ফুটবলের ব্যস্ততা, কবে কোন লিগ শুরু

নাটোরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: চারজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড

গাইবান্ধায় টানা বর্ষণে তরুণ উদ্যোক্তার,নষ্ট ৩’শ পেঁপে গাছ

থামছে না শিশুদের মৃত্যুর মিছিল হামে প্রাণহানি ৮০০ ছাড়াল

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

যারা আমাদের কষ্ট উপভোগ করেছেন তাদের ধন্যবাদ: ম্যাক অ্যালিস্টার

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

১০

বীরগঞ্জ পৌরসভার সুইচগেট এলাকায় অবৈধ দখল উচ্ছেদ

১১

বন্যায় ক্ষতিগ্রস্তদের এক লাখ মার্কিন ডলার সহায়তা দিল চীন

১২

বিয়ে করলেন মিস্টার বিস্ট

১৩

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

১৪

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৫

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১৬

ফাইনালিসিমা দিয়ে মেসির ‘বিদায়ী ম্যাচ’ খেলার প্রস্তাব স্পেনের

১৭

আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিলেন নিকোলাস ওতামেন্ডি

১৮

আবারও বাড়ল সোনার দাম : ২২ ক্যারেটে ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা

১৯

লালমনিরহাটে তিস্তার পানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে, বন্যার শঙ্কা

২০