RCTV Logo স্পোর্টস ডেস্ক
২৫ এপ্রিল ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

বিশ্বকাপের আগে আবারও ইনজুরিতে এমবাপে

ছবিঃ সংগৃহীত

রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার কিলিয়ান এমবাপে গত শুক্রবার রিয়াল বেতিসের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে “মাসল ওভারলোড” (পেশিতে অতিরিক্ত চাপ) জনিত সমস্যায় পড়েছেন। ক্লাব সূত্রের বরাত দিয়ে এএফপি এই তথ্য নিশ্চিত করেছে।

ম্যাচ শেষ হওয়ার ১০ মিনিট আগে এমবাপে নিজেই মাঠ থেকে উঠে যাওয়ার অনুরোধ জানান। এই ড্রয়ের ফলে রিয়াল মাদ্রিদ লিগ টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে পড়ল।

প্রাথমিক পর্যবেক্ষণে ফ্রান্স অধিনায়কের এই সমস্যা খুব একটা গুরুতর মনে হচ্ছে না, তবে বিস্তারিত জানার জন্য পরবর্তী পরীক্ষার অপেক্ষা করা হচ্ছে। ফলে এই গ্রীষ্মে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে তার ফিটনেস নিয়ে বড় কোনো দুশ্চিন্তার কারণ নেই বলেই মনে করা হচ্ছে।

ম্যাচ শেষে রিয়ালের সর্বোচ্চ গোলদাতা এমবাপের অবস্থা সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে কোচ আলভারো আরবেলোয়া বলেন, “সে এখন কেমন আছে সে সম্পর্কে আমার সঠিক ধারণা নেই। তার কিছুটা অস্বস্তি বোধ হচ্ছিল, আগামী কয়েক দিনে তার অবস্থার উন্নতি কেমন হয় তা আমাদের দেখতে হবে।”

উল্লেখ্য যে, গত বুধবার বার্সেলোনার কিশোর উইঙ্গার লামিন ইয়ামালও হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন। তিনি মৌসুমের বাকি ম্যাচগুলো থেকে ছিটকে গেলেও আশা করা হচ্ছে স্পেনের হয়ে বিশ্বকাপে তিনি খেলতে পারবেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ বছর পর নির্বাচন হচ্ছে গাজার এক শহরে

যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরাইলি হামলা, নিহত ৬

রংপুরে সড়ক সংস্কারের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন

‘জুলাই গণঅভ্যুত্থান আবারও প্রমাণ করেছে, রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ’

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ঠাকুরগাঁও, ঘরবাড়ি বিধ্বস্ত

চট্টগ্রামে অয়েল ট্যাঙ্কারসহ ৮ চোরাকারবারি আটক

চীনা এআই বিপজ্জনক, বিশ্বব্যাপী সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের

মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

বিশ্বকাপের আগে আবারও ইনজুরিতে এমবাপে

১০

রাজশাহীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১০

১১

রিয়ালকে ডুবিয়ে বার্সাকে শিরোপার আরো কাছে নিয়ে গেল বেতিস

১২

ইরানের আরও এক জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

১৩

এক্সচ্যাট চালু করলো ইলন মাস্ক

১৪

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরু

১৫

ব্যাট হাতে কোহলির রেকর্ডময় দিন

১৬

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের মার্কিন অভিবাসন ভিসা স্থগিত

১৭

বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

১৮

রংপুরসহ কয়েকটি বিভাগে টানা ৫ দিন বৃষ্টির আভাস

১৯

আজ ২৫ এপ্রিল, দিনটি কেমন যাবে আপনার?

২০