RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৪ এপ্রিল ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

রানার বয়স বিশ্বাস হচ্ছে না ল্যাথামের, মুস্তাফিজ-শান্ত’র প্রশংসা

ছবিঃ সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে খেলা হয়নি মুস্তাফিজুর রহমানের। গতকাল (বৃহস্পতিবার) তৃতীয় ওয়ানডেতে মাঠে নেমেই তুলে নিয়েছেন ৫ উইকেট। এর আগে ব্যাট হাতে দারুণ এক সেঞ্চুরিতে নাজমুল হোসেন শান্ত বাংলাদেশকে চ্যালেঞ্জিং পুঁজি এনে দেন। যে কারণে মুস্তাফিজ-শান্তরা প্রশংসা কুড়াচ্ছেন কিউই অধিনায়কের কাছ থেকেও।

 

সফরকারী অধিনায়ক টম ল্যাথাম বলেছেন, ‘(মুস্তাফিজ) দারুণ শেপে ছিল আজকে। সে বিশ্বমানের অভিজ্ঞ একজন বোলার। আমরা জানি, সে একজন হুমকি। দারুণ সুইং, দারুণ স্লোয়ার বল করে থাকে। প্রথম ম্যাচে খেলার কাছাকাছি ছিল, পরে দুই ম্যাচ খেলল না। আজকে দারুণ বল করেছে। পুরো কৃতিত্ব দিতে হবে তাকে।’

সিরিজজুড়ে দারুণ বোলিং করেছেন নাহিদ রানা। তার বয়সটা ঠিক বিশ্বাস হচ্ছিল না ল্যাথামের, ‘কোয়ালিটি বোলার। গ্রেট বোলার হবে সামনে। মেহেদীর (মেহেদী হাসান মিরাজ) সঙ্গে মাত্রই কথা বললাম (তার ব্যাপারে)। মাত্র ২৩ বছর বয়স, এই বয়সেই এমন স্লো উইকেটে সে ১৪৫, ১৫০ গতিতে বল করে যাচ্ছে। এখন সে দারুণ করছে। বাংলাদেশের ক্রিকেট একজন তারকা পেতে যাচ্ছে নিশ্চিতভাবেই।’

এ ছাড়া সেঞ্চুরি হাঁকানো নাজমুল হোসেন শান্তকে নিয়ে নিউজিল্যান্ড অধিনায়ক বলছেন, ‘সে (শান্ত) দারুণ খেলেছে। ভালো জুটি বানিয়েছে। শান্ত এবং লিটন দুজন মিলে ইনিংস গড়েছে। প্ল্যান চেঞ্জ করেছিলাম আমরা, কাজে আসেনি। তারা দারুণ খেলে মোমেন্টাম নিয়ে গেছে। তাদেরকে পুরো কৃতিত্ব দিচ্ছি।’

ল্যাথাম আরও জানিয়েছেন, ‘যেমনটা বললেন, আজকে আমাদের শুরুটা দারুণ হয়েছিল। শুরুতেই ৩ উইকেট নিতে পেরেছিলাম। অন্য দুই ম্যাচের চেয়ে ভালো শুরু হয়েছিল পাওয়ারপ্লেতে। ছেলেরা দারুণ লেন্থে বল করে ৩ উইকেট নিতে পেরেছে। তবে শান্ত-লিটনকে কৃতিত্ব দিতেই হবে। তারা দারুণভাবে জুটি গড়ে সময় নিয়ে আমাদেরকে চাপে ফেলে দিয়েছে। আমরা জানতাম খুব একটা দূরে নেই আমরা। তবে দুর্ভাগ্যজনকভাবে মাঠে তা করে দেখাতে পারলাম না। শেষদিকে আমাদের জন্য কাজটা কঠিন হয়ে যায়, যখন বোলাররা ক্রিজে ছিল। তবে ইনিংস ব্রেকে আমরা খুশিই ছিলাম, উইকেট আগের দুই ম্যাচের চেয়ে ভালো ছিল। এমন রান তাড়া করতে ভালো জুটি লাগবে আপনার, আমরা আজ তা করতে পারিনি।’

সিরিজনির্ধারণী ম্যাচটিতে শান্ত’র সেঞ্চুরিতে (১০৫) ৮ উইকেটে ২৬৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। লিটন দাস করেন ৭৬ রান। লক্ষ্য তাড়া করতে নেমে কিউইরা মুস্তাফিজ-রানাদের বোলিং তোপে পড়ে। ফলে ৪৪.৫ ওভারেই ২১০ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পথে মুস্তাফিজ ৪৩ রানে ৫ এবং রানা-মিরাজ ২টি করে উইকেট শিকার করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাদান ২ ছাত্র সংগঠন, এডিটেড পোস্ট নিয়ে সংঘর্ষ : ফয়েজ আহমেদ তৈয়্যব

রানা প্লাজা ট্র্যাজেডি : ১৩ বছরেও শুকায়নি ক্ষত

১৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচ

রানার বয়স বিশ্বাস হচ্ছে না ল্যাথামের, মুস্তাফিজ-শান্ত’র প্রশংসা

নিজ দেশের নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ দিল ভারত

নামাজের সময়সূচি – ২৪ এপ্রিল ২০২৬

৮৭ কোটি টাকার রক ফসফেট আমদানি করবে সরকার

পারিবারিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহিলা পরিষদের আলোচনা সভা

নিউজিল্যান্ডকে হারিয়ে দুই মাসে ২ সিরিজ জয় বাংলাদেশের

মুখোমুখি হচ্ছে চেন্নাই-মুম্বাই, ফিরছেন ধোনি-রোহিত?

১০

শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা, ২৫ লাখ ডলার চুরি

১১

এসএসসি পরীক্ষার ২য় দিনে অনুপস্থিত ২৬ হাজার শিক্ষার্থী

১২

হরমুজ প্রণালি থেকে আদায় করা টোলের প্রথম অর্থ পেল ইরান

১৩

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১৪

গ্রামে সেচ নিশ্চিত করতে ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

১৫

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানা গ্যাস দেওয়া হবে : জ্বালানী মন্ত্রী

১৬

ভুরুঙ্গামারীতে জ্বালানি বিক্রয়ে অনিয়মের অভিযোগ 

১৭

কুড়িগ্রামের চরাঞ্চলে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, উপকৃত পাঁচ শতাধিক মানুষ

১৮

ফিজের পর রানার আঘাত, ৫৪ রানে নেই নিউজিল্যান্ডের ২ উইকেট

১৯

আবারও অচল বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র: সংকটে উত্তরের ৮ জেলা

২০