RCTV Logo নীলফামারী প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৬, ৪:০২ অপরাহ্ন

সৈয়দপুরে বিহারি ক্যাম্পে বকেয়া ৬৬ কোটি টাকা বিদ্যুৎ বিল 

ছবিঃ আরসিটিভি

নীলফামারীর সৈয়দপুরে ( অবাঙালি) বিহারি ক্যাম্পেগুলোতে কয়েক বছর ধরে বিদ্যুৎ বিল পরিশোধ না করায় বকেয়া দাঁড়িয়েছে প্রায় ৬৬ কোটি টাকা। তবে বকেয়া বিল তুলতে হিমশিম খাচ্ছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সৈয়দপুর নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আলিমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নেসকো কতৃপক্ষ সূত্রে জানা যায়, সৈয়দপুরে বিভিন্ন ক্যাম্পে স্থাপিত ২৪ টি বিদ্যুৎ মিটার থেকে প্রতি মাসে প্রায় ৫০ লাখ টাকার বিদ্যুৎ বিল বকেয়া হচ্ছে। তবে নিয়মিত বিল পরিশোধ না হওয়ায় চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত বকেয়া বিল দাঁড়িয়েছি প্রায় ৬৬ কোটি টাকা ৷

২০০৮ সালে হাইকোর্টের রায়ের মাধ্যমে বিহারিরা বাংলাদেশের নাগরিকত্ব ও ভোটাধিকার লাভ করেন। ২০১৬ সালের ২৮ মার্চ পর্যন্ত বিহারি ক্যাম্পগুলোর বিদ্যুৎ বিল পরিশোধ করতেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়। পরে ক্যাম্পবাসি নিজ নিজ বিদ্যুৎ বিল পরিশোধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তের পর থেকে কোন বিদ্যুৎ বিল পরিশোধ করেনি ক্যাম্পবাসী।

আরও জানা যায়, নেসকো কতৃপক্ষের বিদ্যুৎ সংযোগ থাকলেও ক্যাম্পবাসীরা নিজস্ব ভাবে বিভিন্ন জায়গায় বৈদ্যুতিক তার ব্যবহার করে কয়েকশত সংযোগ দিয়ে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করছেন। বিভিন্ন সময়ে বকেয়া বিল নিতে গিয়ে হামলা ও তোপের মুখে পড়ে ফিরে এসেছেন নেসকো কতৃপক্ষ ।

বিহারি ক্যাম্পের বাসিন্দা মনোয়ার হোসেন বলেন,  দীর্ঘদিনের কত কোটি টাকা বিদ্যুৎ বিল আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। আমরা যারা এখানে বসবাস করছি তারা সবাই নিম্নআয়ের মানুষ কিভাবে এত টাকা পরিশোধ করবো। আমাদের এত টাকা পরিশোধ করার উপায় নাই।

আরেক বাসিন্দা রাজিব হাসান বলেন, আমরা ক্যাম্পে মানবেতর জীবনযাপন করি। আমাদের বিদ্যুৎ কেটে দিলে কিভাবে চলবো এজন্য আমরা সংযোগ বন্ধ করতে দেইনা।

উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটির সভাপতি মাজেদ ইকবাল বলেন, আমাদের বিভিন্ন ধরনের দাবি রয়েছে। আমরা হাই কোর্টে আপিল করেছিলাম সে সময়ে নির্ধারন করা হয়েছিল আমাদের সকল বকেয়া বিল সরকার পরিশোধ করবেন কিন্তু করেনি। আমরা ক্যাম্পে খুবই মানবেতর জীবন যাপন করছি, এখানে আমাদের কষ্টের শেষ নাই। এখন যদি হঠাৎ করে বিদ্যুৎ বন্ধ করে দেয়  আমাদের অনেকে অসুস্থ হয়ে গরমে মারা যাবে ঠিকমতো পানি পাবে না। ক্যাম্পে অনেক গরীব মানুষ বসবাস করে আমরা হুট করে এতগুলো টাকা কিভাবে পরিশোধ করব। আমি এবিষয়ে সরকারকে অনুরোধ করছি আমাদের দিকে বিবেচনা করতে এবং আমাদের দাবি মেনে নিতে।

এবিষয়ে সৈয়দপুর নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আলিমুল ইসলাম বলেন, বিহারি ক্যাম্পে দীর্ঘদিন ধরে প্রায় ৬৬ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। আমরা সেখানে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন কিংবা বিল চাইতে গেলে হামলা ও তোপের মুখে পড়ি। অনেক সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিয়ে ফিরে এসেছি।

আমরা বিষয়টি সিনিয়র কতৃপক্ষকে জানিয়েছি তারা আসবেন এসে যা ভালো হয় সে সিদ্ধান্ত নিবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার

আসছে শাহরুখ খানের ‘জওয়ান ২’

জমি নিয়ে সংঘর্ষে প্রাণ হারালেন গৃহবধূ, আহত ১৫

নারীর পায়ের মোজার ভেতরে লুকানো ছিল ২ হাজার ইয়াবা

নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার বেলিংহামের প্রিয় খেলা ক্রিকেট

দুই লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড দেবে সরকার: প্রধানমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি : প্রধানমন্ত্রী

এক বছরে বিশ্বজুড়ে নিহত হয়েছে প্রায় ৮ হাজার অভিবাসনপ্রত্যাশী

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার

১০

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

১১

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরে সরকারের বহুমুখী পরিকল্পনা রয়েছে

১২

১৫ বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ বিপুল মাদক ও মালামাল জব্দ

১৩

সৈয়দপুরে বিহারি ক্যাম্পে বকেয়া ৬৬ কোটি টাকা বিদ্যুৎ বিল 

১৪

এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

১৫

গাইবান্ধায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন 

১৬

গাইবান্ধায় মজুতে রাখা ডিজেলে ডুবে প্রাণ গেল শিশুর

১৭

দেড় মাস বয়সী বাচ্চা কোলে থাকা যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমের জামিন

১৮

মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় সুখবর

১৯

‘জুলাই থেকে শিক্ষার্থীদের ব্যাগ-ড্রেস দেওয়া শুরু’

২০