RCTV Logo তথ্য প্রযুক্তি ডেস্ক
২২ এপ্রিল ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

হামলাকারীকে সাহায্য করার দায়ে তদন্তের মুখে চ্যাটজিপিটি

ছবিঃ সংগৃহীত

গত বছর ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে ঘটে যাওয়া একটি মর্মান্তিক গোলাগুলির ঘটনায় এবার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ‘চ্যাটজিপিটি’ ও এর নির্মাতা প্রতিষ্ঠান ‘ওপেনএআই’-এর বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করেছে ফ্লোরিডা রাজ্য সরকার। অভিযোগ উঠেছে, ওই হামলার আগে বন্দুকধারীকে অস্ত্র ও গুলি সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে সাহায্য করেছে এই এআই চ্যাটবট।

গত বছরের এপ্রিলে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে এক বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত এবং ছয়জন আহত হন। পরবর্তীতে পুলিশের গুলিতে আহত হয়ে ধরা পড়েন ওই অভিযুক্ত।

বর্তমানে তার বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার মামলা চলছে।

ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল জেমস উথমায়ার জানিয়েছেন, চ্যাটবটটি শুটারকে কোন ধরনের বন্দুক ব্যবহার করা উচিত, কোন বন্দুকের সাথে কোন গুলি কাজ করবে এবং স্বল্প দূরত্বে সেই অস্ত্র কতটা কার্যকর হবে—এমন নানা বিষয়ে পরামর্শ দিয়েছে। উথমায়ারের মতে, স্ক্রিনের ওপাশে কোনো মানুষ থাকলে তার বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হতো।

ফ্লোরিডার প্রসিকিউশন দপ্তর ওপেনএআই-কে নথিপত্রসহ তলব করেছে।

এই তদন্তের মাধ্যমে দেখা হবে, চ্যাটজিপিটি-র দেওয়া তথ্য ওই অপরাধে কতটা ভূমিকা রেখেছে এবং এর জন্য কোম্পানিটিকে ফৌজদারিভাবে দায়ী করা যায় কি না।

ওপেনএআই-এর পক্ষ থেকে এই ঘটনাকে ‘মর্মান্তিক’ বলে অভিহিত করা হলেও এর দায় নিতে অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, তারা ইতিমধ্যেই ওই অভিযুক্তের চ্যাটজিপিটি অ্যাকাউন্ট শনাক্ত করেছে এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সাহায্য করেছে। চ্যাটবটটি কেবল ইন্টারনেটে থাকা সাধারণ ও বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ করেছে, কোনো অবৈধ কাজ করতে উৎসাহিত করেনি।

এই তদন্তটি কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। প্রযুক্তির মাধ্যমে ভুল তথ্য ছড়ানো, চাকরি হারানো বা গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কার পাশাপাশি এখন অপরাধমূলক কর্মকাণ্ডে এআই-এর ব্যবহার বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা দুদিন সীমান্তের খোলা আকাশের নিচে ১১ জন, নিচ্ছে না কোন দেশ

নীলফামারী পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর করুণ মৃত্যু

রংপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩০

পঞ্চগড়ে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

দাম কমলো জেট ফুয়েলের

লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ

বিশ্বকাপে নতুন রেকর্ড গড়ার পথে জার্মানির নয়ার

আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১০

গাইবান্ধায় যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

১১

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১২

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

১৩

কালীগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ১

১৪

বিসিবি নির্বাচনে ভোট দিলেন তামিম-রুবেলরা

১৫

উচ্চ আদালতে রামিসার মামলার শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে

১৬

মামলার রায়ে সন্তুষ্ট, আশা করি উচ্চ আদালতেও রায় কার্যকর থাকবে: আইনমন্ত্রী

১৭

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৮

নাটোরের চামড়া আড়তে জমে উঠছে বেচাকেনা

১৯

আমরা অবশ্যই ঘুরে দাঁড়াব : প্রধানমন্ত্রী

২০