RCTV Logo আরসিটিভি ডেস্ক
২০ এপ্রিল ২০২৬, ৫:২৪ অপরাহ্ন

উত্তেজনার মধ্যেই কমলো স্বর্ণের দাম, মূল্যস্ফীতির আশঙ্কা 

ছবিঃ সংগৃহীত

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই কমেছে স্বর্ণের দাম। একই সময়ে হরমুজ প্রণালি বন্ধ থাকায় বেড়েছে তেলের দাম। পাশাপাশি ডলারের মানও বেড়েছে।

বার্তাসংস্থা রয়টার্সে সোমবার (২০ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম 0.৭ শতাংশ কমেছে। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম নেমে এসেছে চার হাজার ৭৯২ ডলারে।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচল সীমিত হয়ে পড়েছে। এর প্রভাবে তেলের দাম বেড়েছে এবং শেয়ারবাজারে অস্থিরতা দেখা দিয়েছে।

বিশ্লেষকদের মতে, ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কায় বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে সোনার দাম প্রায় ৮ শতাংশ কমেছে।

বিশ্লেষক ইলিয়া স্পিভাক বলেন, যুদ্ধবিরতির ইতিবাচক প্রভাব দ্রুতই কমে যাচ্ছে। বাজার আবারও ‘যুদ্ধভিত্তিক লেনদেনের’ দিকে ফিরে যাচ্ছে। এর ফলে অপরিশোধিত তেলের দাম বাড়ছে, যা মূল্যস্ফীতির সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে।

এর মধ্যে যুক্তরাষ্ট্র একটি ইরানি পণ্যবাহী জাহাজ জব্দ করেছে বলে জানিয়েছে। জাহাজটি তাদের আরোপিত অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। জবাবে ইরান পাল্টা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এতে দুই দেশের মধ্যে ঘোষিত স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি টিকে থাকবে কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

বৈশ্বিক বাজারে অন্যান্য ধাতুর মধ্যে রুপার দাম ১.৬ শতাংশ কমে প্রতি আউন্স ৭৯.৪৯ ডলার, প্লাটিনাম ১.৩ শতাংশ কমে ২,০৭৬.৯২ ডলার এবং প্যালাডিয়াম ১ শতাংশ কমে ১,৫৪৩.৭৪ ডলারে দাঁড়িয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিনি খাওয়ার ৩০ মিনিট পর আপনার শরীরে আসলে কী ঘটে

শান্ত-তানজিদের ব্যাটিং বীরত্বে সিরিজে সমতা আনল বাংলাদেশ

জুনে ক্রিকেট বোর্ডের নির্বাচন

সন্ধ্যায় ১১ দলীয় ঐক্যর সংবাদ সম্মেলন

আদিতমারীতে র‍্যাবের অভিযানে ২০০ বোতল এস্কাফ জব্দ, মাদক ব্যবসায়ী গ্রেফতার

উত্তেজনার মধ্যেই কমলো স্বর্ণের দাম, মূল্যস্ফীতির আশঙ্কা 

সবাই মিলে কাজ করলে দেশের পানির সমস্যা সমাধান করা সম্ভব

উলিপু‌রে বৃদ্ধ বাবার ওপর দুই ছেলের হামলার অভিযোগ

ক্রিকেট খেলায় স্লেজিংকে কেন্দ্র করে দুই বিভাগের মধ্যে হাতাহাতি, একাধিক শিক্ষার্থী আহত

গাইবান্ধায় ১৫০ এসএসসি পরীক্ষার্থীর প্রবেশপত্রে ভুল,দিশেহারা পরীক্ষার্থী ও অভিভাবকরা

১০

‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন

১১

যাত্রা করলো দেশের ১৩তম সিটি করপোরেশন বগুড়া

১২

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮

১৩

বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি

১৪

সংরক্ষিত নারী আসনে রংপুর থেকে বিএনপির মনোনয়ন পেলেন রেজেকা সুলতানা ফেন্সি

১৫

কুড়িগ্রামে স্থানীয় কৃষকদের অংশগ্রহণে মিষ্টি কুমড়ার মাঠ দিবস

১৬

কুড়িগ্রামে দেড় সহস্রাধিক কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

১৭

সৈয়দপুরে গৃহবধূ হত্যা মামলার ৩ আসামি র‌্যাবের হাতে গ্রেফতার 

১৮

গাইবান্ধায় সাঁওতালদের ওপর হামলা বিচারের দাবিতে বিক্ষোভ পুলিশ সুপার কে স্মারকলিপি প্রদান

১৯

লালমনিরহাটে যুবক সুমনকে নৃশংস হত্যার প্রতিবাদে মানববন্ধন: খুনিদের ফাঁসির দাবি

২০