RCTV Logo কুড়িগ্রাম প্রতিনিধি
২০ এপ্রিল ২০২৬, ৪:৫৬ অপরাহ্ন

উলিপু‌রে বৃদ্ধ বাবার ওপর দুই ছেলের হামলার অভিযোগ

ছবিঃ সংগৃহীত

কুড়িগ্রামের উলিপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই ছেলের বিরুদ্ধে বৃদ্ধ পিতাকে মারধর, অবরুদ্ধ করে রাখা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে পৌরসভার রামদাস ধনিরাম খেওয়ারপাড়া এলাকায়। এ ঘটনায় ওই বৃদ্ধ বাবা উলিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী মো. আজাহারুল ইসলাম (৬৩) অভিযোগে জানান, তার দুই ছেলে মো. আল ইমরান (৩৮) ও মো. আবু হুরায়রা (৩৫) দীর্ঘদিন ধরে তার নামে থাকা জমি নিজেদের নামে লিখে নেওয়ার জন্য চাপ দিয়ে আসছিল। তিনি এতে রাজি না হওয়ায় তারা বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন ও শারীরিকভাবে লাঞ্ছিত করে। বিষয়টি মীমাংসার জন্য একাধিকবার স্থানীয়ভাবে সালিশ বৈঠক হলেও অভিযুক্তরা তাতে উপস্থিত হননি।

অভিযোগে আরও বলা হয়, গত ১৮ এপ্রিল সকাল ৭টার দিকে নিজ বাড়িতে অবস্থানকালে দুই ছেলে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। তিনি বাধা দিলে অভিযুক্তরা ইট ও লাঠি নিয়ে তার ওপর হামলা চালায়। একপর্যায়ে আল ইমরান লাঠি দিয়ে আঘাত করলে তিনি তা প্রতিরোধ করতে গেলে তার ডান হাত মোচড় দিয়ে গুরুতর জখম করা হয়। অপর ছেলে আবু হুরায়রা ইট দিয়ে মাথায় আঘাতের চেষ্টা করলে বড় ছেলে আ ন ম রেজওয়ানুল ইসলাম এগিয়ে এসে তাকে রক্ষা করেন।

এ সময় অভিযুক্তরা রেজওয়ানুল ইসলামকেও মারধর করে এবং পরে আজাহারুল ইসলামকে একটি ঘরে আটকে রেখে দরজায় তালা দিয়ে অবরুদ্ধ করে রাখে বলে অভিযোগে উল্লেখ করা হয়। তার চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভুক্তভোগীর বড় ছেলে রেজওয়ানুল ইসলাম বলেন, “আমার বাবার কাছে ছোট দুই ভাই জমি লিখে চায়। জমি লিখে না দেওয়ায় তারা বাবার ওপর নির্যাতন করে। এলাকাবাসী আপোষ মীমাংসার জন্য ডাকলেও তারা হাজির হয় না। এ ঘটনায় বাবা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।”

এ বিষয়ে অভিযুক্ত ছেলে আল ইমরানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদ ইবনে সিদ্দিক বলেন, “ভুক্তভোগী থানায় এসে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিনি খাওয়ার ৩০ মিনিট পর আপনার শরীরে আসলে কী ঘটে

শান্ত-তানজিদের ব্যাটিং বীরত্বে সিরিজে সমতা আনল বাংলাদেশ

জুনে ক্রিকেট বোর্ডের নির্বাচন

সন্ধ্যায় ১১ দলীয় ঐক্যর সংবাদ সম্মেলন

আদিতমারীতে র‍্যাবের অভিযানে ২০০ বোতল এস্কাফ জব্দ, মাদক ব্যবসায়ী গ্রেফতার

উত্তেজনার মধ্যেই কমলো স্বর্ণের দাম, মূল্যস্ফীতির আশঙ্কা 

সবাই মিলে কাজ করলে দেশের পানির সমস্যা সমাধান করা সম্ভব

উলিপু‌রে বৃদ্ধ বাবার ওপর দুই ছেলের হামলার অভিযোগ

ক্রিকেট খেলায় স্লেজিংকে কেন্দ্র করে দুই বিভাগের মধ্যে হাতাহাতি, একাধিক শিক্ষার্থী আহত

গাইবান্ধায় ১৫০ এসএসসি পরীক্ষার্থীর প্রবেশপত্রে ভুল,দিশেহারা পরীক্ষার্থী ও অভিভাবকরা

১০

‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন

১১

যাত্রা করলো দেশের ১৩তম সিটি করপোরেশন বগুড়া

১২

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮

১৩

বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি

১৪

সংরক্ষিত নারী আসনে রংপুর থেকে বিএনপির মনোনয়ন পেলেন রেজেকা সুলতানা ফেন্সি

১৫

কুড়িগ্রামে স্থানীয় কৃষকদের অংশগ্রহণে মিষ্টি কুমড়ার মাঠ দিবস

১৬

কুড়িগ্রামে দেড় সহস্রাধিক কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

১৭

সৈয়দপুরে গৃহবধূ হত্যা মামলার ৩ আসামি র‌্যাবের হাতে গ্রেফতার 

১৮

গাইবান্ধায় সাঁওতালদের ওপর হামলা বিচারের দাবিতে বিক্ষোভ পুলিশ সুপার কে স্মারকলিপি প্রদান

১৯

লালমনিরহাটে যুবক সুমনকে নৃশংস হত্যার প্রতিবাদে মানববন্ধন: খুনিদের ফাঁসির দাবি

২০