গাইবান্ধা প্রতিনিধি 

এসএসসি ও সমমানের পরীক্ষার আর মাত্র কয়েক ঘন্টা বাকি,অন্য পরীক্ষার্থীরা যখন পরীক্ষার শেষ প্রস্তুতি নিচ্ছেন তখন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এমএইউ একাডেমিক বিদ্যালয়ের প্রায় ১৫০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন অনিশ্চিত হয়ে পড়েছে। আর এর কারন হিসেবে দায়ি করা হচ্ছে বিদ্যালয়টির প্রধান শিক্ষক রায়হান সরকারকে । বিষয়টি জানাজানি হওয়ার পর শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তবে পরীক্ষার আগেই সব সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন প্রধান শিক্ষক।
জানা যায়, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এমএইউ একাডেমিক বিদ্যালয়ের ২১২ জন শিক্ষার্থীর এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে। আগামীকাল ২১ এপ্রিল থেকে সারা দেশে এসএসসি পরীক্ষা শুরু হবে। তবে ওই প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা বিদ্যালয়ে প্রবেশপত্র তুলতে গিয়ে দেখেন- কারো মা-বাবার নাম ভুল, কারো পুরুষ শিক্ষার্থীর ছবির জায়গায় মেয়ের ছবি। আবার ছেলের ছবির জায়গায় মেয়ে শিক্ষার্থীর ছবি। অনেকে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করলেও প্রবেশপত্রে মানবিক বিভাগ উল্লেখ
কয়েকদিন আগেই ফুলছড়ির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তাদের পরীক্ষার্থীদের হাতে প্রবেশপত্র তুলে দেয়। কিন্তু কঞ্চিপাড়া এমএইউ একাডেমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীরা প্রবেশপত্র তুলে দেখতে পান ভুলে ভরা।
এ নিয়ে দিশেহারা হয়ে পড়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা।
মন্তব্য করুন