RCTV Logo কুড়িগ্রাম প্রতিনিধি
২০ এপ্রিল ২০২৬, ৩:৩২ অপরাহ্ন

কুড়িগ্রামে দেড় সহস্রাধিক কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

ছবিঃ আরসিটিভি

কুড়িগ্রামে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর আওতায় জেলায় ১ হাজার ৮১৫টি কেন্দ্রে শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন।

সোমবার (২০ এপ্রিল) সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী, জেলা পরিষদ প্রশাসক মো. সোহেল হোসনাইন কায়কোবাদ, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাসসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. রাফি আবির।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলার ৯টি উপজেলা ও ৩টি পৌরসভা এলাকায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ২ লাখ ৭১ হাজার ৬৯৯ জন শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।

ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ৩ হাজার ৬২০ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন।

আগামী ১০ মে পর্যন্ত এই টিকাদান কর্মসূচি চলবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিনি খাওয়ার ৩০ মিনিট পর আপনার শরীরে আসলে কী ঘটে

শান্ত-তানজিদের ব্যাটিং বীরত্বে সিরিজে সমতা আনল বাংলাদেশ

জুনে ক্রিকেট বোর্ডের নির্বাচন

সন্ধ্যায় ১১ দলীয় ঐক্যর সংবাদ সম্মেলন

আদিতমারীতে র‍্যাবের অভিযানে ২০০ বোতল এস্কাফ জব্দ, মাদক ব্যবসায়ী গ্রেফতার

উত্তেজনার মধ্যেই কমলো স্বর্ণের দাম, মূল্যস্ফীতির আশঙ্কা 

সবাই মিলে কাজ করলে দেশের পানির সমস্যা সমাধান করা সম্ভব

উলিপু‌রে বৃদ্ধ বাবার ওপর দুই ছেলের হামলার অভিযোগ

ক্রিকেট খেলায় স্লেজিংকে কেন্দ্র করে দুই বিভাগের মধ্যে হাতাহাতি, একাধিক শিক্ষার্থী আহত

গাইবান্ধায় ১৫০ এসএসসি পরীক্ষার্থীর প্রবেশপত্রে ভুল,দিশেহারা পরীক্ষার্থী ও অভিভাবকরা

১০

‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন

১১

যাত্রা করলো দেশের ১৩তম সিটি করপোরেশন বগুড়া

১২

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮

১৩

বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি

১৪

সংরক্ষিত নারী আসনে রংপুর থেকে বিএনপির মনোনয়ন পেলেন রেজেকা সুলতানা ফেন্সি

১৫

কুড়িগ্রামে স্থানীয় কৃষকদের অংশগ্রহণে মিষ্টি কুমড়ার মাঠ দিবস

১৬

কুড়িগ্রামে দেড় সহস্রাধিক কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

১৭

সৈয়দপুরে গৃহবধূ হত্যা মামলার ৩ আসামি র‌্যাবের হাতে গ্রেফতার 

১৮

গাইবান্ধায় সাঁওতালদের ওপর হামলা বিচারের দাবিতে বিক্ষোভ পুলিশ সুপার কে স্মারকলিপি প্রদান

১৯

লালমনিরহাটে যুবক সুমনকে নৃশংস হত্যার প্রতিবাদে মানববন্ধন: খুনিদের ফাঁসির দাবি

২০