RCTV Logo ​গাইবান্ধা প্রতিনিধি
২০ এপ্রিল ২০২৬, ৩:১৯ অপরাহ্ন

গাইবান্ধায় সাঁওতালদের ওপর হামলা বিচারের দাবিতে বিক্ষোভ পুলিশ সুপার কে স্মারকলিপি প্রদান

ছবিঃ আরসিটিভি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাগদা ফার্ম এলাকায় সংখ্যালঘু সাঁওতাল সম্প্রদায়ের ওপর ভূমিদস্যুদের বর্বরোচিত হামলা ও আহতের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে অবস্থান কর্মসূচী পালন শেষে জেলা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

২০ এপ্রিল সোমবার দুপুরে সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির পক্ষ থেকে এই স্মারকলিপি প্রদান করা হয়।

এ ​স্মারকলিপি সূত্রে জানা গেছে, গত ১২ এপ্রিল ২০২৬ তারিখে ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকের নেতৃত্বে সাঁওতাল ও বাঙালি কৃষকদের একটি শান্তিপূর্ণ মিছিল চলাকালে চিহ্নিত একদল ভূমিদস্যু ও সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় সিউলি মারডি, লুকাস মুরমু ও মামালি হাঁসদাসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। আহতদের বর্তমানে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, ২০১৬ সালের ৬ নভেম্বর তৎকালীন সংসদ সদস্যের নেতৃত্বে সাঁওতাল পল্লীতে হামলায় ৩ জন নিহতের ঘটনার পর থেকেই ওই এলাকায় আদিবাসীদের ওপর দমন-পীড়ন চলছে। স্থানীয় আতাউর রহমান সাবু, স্বপন শেখ ও আব্দুর রউফ বাবুসহ একটি প্রভাবশালী চক্র দীর্ঘকাল ধরে সাঁওতালদের পৈত্রিক জমি গ্রাস করার চেষ্টা চালাচ্ছে। এর আগে তারা আদিবাসী শিশুদের স্কুলের খেলার মাঠ দখলের চেষ্টা করলে প্রশাসনের হস্তক্ষেপে তা ব্যর্থ হয়। তবে ওই চক্রের ভয়ে স্কুলটির কার্যক্রম এখনো স্বাভাবিক হতে পারেনি।

ভুক্তভোগী আদিবাসীদের দাবি, হামলার দিনই (১২ এপ্রিল) গোবিন্দগঞ্জ থানায় অভিযুক্ত ১২ জনের নাম উল্লেখ করে এজাহার দাখিল করা হলেও পুলিশ এখন পর্যন্ত মামলাটি রেকর্ড করেনি। এ মামলা না হওয়ায় এবং কোনো আসামি গ্রেফতার না হওয়ায় ভূমিদস্যুরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং ভুক্তভোগী পরিবার গুলোকে এলাকা ছাড়া করার হুমকি দিচ্ছে। এর ফলে স্থানীয় সাঁওতাল ও সংখ্যালঘু পরিবারগুলো চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।

সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক রাফায়েল হাঁসদা স্বাক্ষরিত ওই স্মারকলিপিতে জানানো হয়, সংখ্যালঘু ও সহজ-সরল হওয়ার সুযোগ নিয়ে ভূমিদস্যুরা তাদের উচ্ছেদের ষড়যন্ত্র করছে। দ্রুত সময়ের মধ্যে থানায় দাখিল করা এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করে আসামিদের গ্রেফতার, সুষ্ঠু তদন্ত এবং সাঁওতালদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়েছে।

​এ বিষয়ে স্থানীয় সাঁওতাল নেতারা জানান, পৈত্রিক ভিটেমাটি রক্ষায় তারা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ লড়াই চালিয়ে আসছেন। কিন্তু বারবার হামলা ও আইনি অসহযোগিতার কারণে তারা আজ দিশেহারা। অবিলম্বে ন্যায়বিচার না পেলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন সাহেবগঞ্জ বাগদাফার্ম ভুমি উদ্ধার সংগ্রাম কমিটির আহ্বায়ক ডাঃ ফিলিমন বাসকে, সাধারণ সম্পাদক রাফায়েল হাসদা, যুগ্ম-সাধারণ সম্পাদক বিটিশ সরেন। সাঁওতাল নেত্রী অঞ্জলি মুরমু, শিউলি মার্ডি, সাহেব মুরমু, আমিন হেমব্রোম, লুইস মুরমু, রিপন বেশরা জয়,শ্যামবালা হেমব্রো ছাড়াও আদিবাসী বাঙালি সংহতি পরিষদের সভাপতি এ্যাড সিরাজুল ইসলাম বাবু, সদর উপজেলা আহ্বায়ক গোলাম রব্বানী মুসা, সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু, মানবাধিকার কর্মী সাইদা, সুইট, ফিরোজ, কাজি খালেক,হাসান মোর্শেদ দীপনসহ অন্যান্যরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিনি খাওয়ার ৩০ মিনিট পর আপনার শরীরে আসলে কী ঘটে

শান্ত-তানজিদের ব্যাটিং বীরত্বে সিরিজে সমতা আনল বাংলাদেশ

জুনে ক্রিকেট বোর্ডের নির্বাচন

সন্ধ্যায় ১১ দলীয় ঐক্যর সংবাদ সম্মেলন

আদিতমারীতে র‍্যাবের অভিযানে ২০০ বোতল এস্কাফ জব্দ, মাদক ব্যবসায়ী গ্রেফতার

উত্তেজনার মধ্যেই কমলো স্বর্ণের দাম, মূল্যস্ফীতির আশঙ্কা 

সবাই মিলে কাজ করলে দেশের পানির সমস্যা সমাধান করা সম্ভব

উলিপু‌রে বৃদ্ধ বাবার ওপর দুই ছেলের হামলার অভিযোগ

ক্রিকেট খেলায় স্লেজিংকে কেন্দ্র করে দুই বিভাগের মধ্যে হাতাহাতি, একাধিক শিক্ষার্থী আহত

গাইবান্ধায় ১৫০ এসএসসি পরীক্ষার্থীর প্রবেশপত্রে ভুল,দিশেহারা পরীক্ষার্থী ও অভিভাবকরা

১০

‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন

১১

যাত্রা করলো দেশের ১৩তম সিটি করপোরেশন বগুড়া

১২

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮

১৩

বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি

১৪

সংরক্ষিত নারী আসনে রংপুর থেকে বিএনপির মনোনয়ন পেলেন রেজেকা সুলতানা ফেন্সি

১৫

কুড়িগ্রামে স্থানীয় কৃষকদের অংশগ্রহণে মিষ্টি কুমড়ার মাঠ দিবস

১৬

কুড়িগ্রামে দেড় সহস্রাধিক কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

১৭

সৈয়দপুরে গৃহবধূ হত্যা মামলার ৩ আসামি র‌্যাবের হাতে গ্রেফতার 

১৮

গাইবান্ধায় সাঁওতালদের ওপর হামলা বিচারের দাবিতে বিক্ষোভ পুলিশ সুপার কে স্মারকলিপি প্রদান

১৯

লালমনিরহাটে যুবক সুমনকে নৃশংস হত্যার প্রতিবাদে মানববন্ধন: খুনিদের ফাঁসির দাবি

২০