গাইবান্ধা প্রতিনিধি 

গাইবান্ধার পলাশবাড়ীতে গৃহবধূ ববিতা হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে গাইবান্ধা- পলাশবাড়ী মহাসড়কের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
রবিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে গাইবান্ধা–পলাশবাড়ী মহাসড়ক-এর ঢোলভাঙ্গা এলাকায় এই কর্মসূচি পালিত হয়।এ সময় অবরোধ চলাকালে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। বিক্ষুব্ধ স্বজন ও স্থানীয়দের অভিযোগ, ঘটনার পর দীর্ঘ সময় পার হলেও এখনো মূল আসামিরা গ্রেফতার হয়নি। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দিন দিন বাড়ছে।
আন্দোলনকারীরা দ্রুত আসামিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। পরে পুলিশ প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয়।
মন্তব্য করুন