RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৯ এপ্রিল ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ছবিঃ সংগৃহীত

দেড় শ বছরের পুরনো বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। আগামীকাল সোমবার (২০ এপ্রিল) বগুড়ায় গিয়ে সেটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ উজ্জ্বল হোসেন।

সবশেষ ২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের আমলে পৌরসভার চার পাশের ৪৮টি মৌজা অন্তর্ভুক্ত করে বগুড়া পৌরসভার আয়তন ৬৯ দশমিক ৫৬ বর্গকিলোমিটারে উন্নীত করে গেজেট প্রকাশ করা হয়।

পৌরসভাকে বৃহৎ আকার দেওয়ার মধ্য দিয়ে পরে বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করার পরিকল্পনা ছিল সেসময়। কিন্তু সরকারের নানা জটিলতার কারণে বগুড়া পৌরসভা আর সিটি করপোরেশন হয়নি। পরে আওয়ামী লীগ সরকারের কাছে বগুড়াবাসীর পক্ষ থেকে বার বার সিটি করপোরেশনের দাবি জানানো হলেও তা বাস্তবায়ন হয়নি।

অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এলে বগুড়ার তৎকালীন জেলা প্রশাসক (ডিসি) হোসনা আফরোজা বগুড়াকে সিটি করপোরেশন করার প্রস্তাব দেন। এরপর এক চিঠিতে বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার জন্য গণবিজ্ঞপ্তি জারি এবং স্থানীয় বাসিন্দাদের মতামত ও আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্ত প্রতিবেদন পাঠানো হয়।

পরে গত বছরের ২০ অক্টোবর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান পৌরসভার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন এসে জানান ২০২৫ সালের ডিসেম্বরে বিজয় দিবসের আগেই সিটি করপোরেশন ঘোষণা করা হবে। কিন্তু পরে আর সেটিও হয়নি।

এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ইমতিয়াজ মোরশেদ স্বাক্ষরিত এক নোটিশে জানা যায়, বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণ, বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরকে নতুন উপজেলা ঘোষণাসহ আটটি উন্নয়ন প্রস্তাব অনুমোদনের জন্য রবিবার প্রাক-নিকার (প্রশাসনিক পুনর্বিন্যাস–সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি) সচিব কমিটির সভা হয়। সেখানে বগুড়াকে সিটি করপোরেশন উন্নীতকরণের বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে উদ্বোধন হলো “ইভেন্ট ক্যাসেল বিডি”

জ্বালানি সিন্ডিকেটের কাছে সরকারের নতি স্বীকার: সারজিস আলম

শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান

মাননীয় আদালত, আমি বরখাস্ত নই : ট্রাইব্যুনালে জিয়াউল

দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব

জ্বালানি তেলের সংকট, ক্ষোভে মোটরসাইকেল ভাঙলেন যুবক

রুমিন ফারহানার বক্তব্যের সময় অশোভন অঙ্গভঙ্গি, বিরোধীদলীয় নেতার নিন্দা

জামিন নিতে গিয়ে আ.লীগের ৮ নেতাকর্মী কারাগারে

ফিলিং স্টেশনে সিগারেট থেকে মোটরসাইকেলে আগুন

আবার বাড়ল এলপি গ্যাসের দাম

১০

সিরিজ বাঁচাতে একাদশে থাকছেন মোস্তাফিজ

১১

রংপুরে নির্মাণ শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন, ৩ দিনের আলটিমেটাম

১২

গাইবান্ধায় গৃহবধূ হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মহাসড়ক অবরোধ।

১৩

ফুলবাড়ীতে ৭৬ কেজি গাঁজাসহ যুবলীগ নেতা আটক

১৪

পঞ্চগড়ে সীমান্ত এলাকা থেকে প্রায় ২ লাখ টাকার ভারতীয় শাড়ি সহ গরু জব্দ

১৫

৫.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

১৬

কুয়েতের পুলিশ ধরে পাঠিয়ে দেয় দেশে, শোকে বিমানবন্দরেই মৃত্যু প্রবাসীর

১৭

এবার আরেকটি প্রণালি বন্ধের হুঁশিয়ারি, চাপ বাড়ছে ট্রাম্পের

১৮

নেতানিয়াহুই ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়িয়েছেন: কমলা হ্যারিস

১৯

রাতের আঁধারে বিদ্যালয়ে ভয়াবহ আগুন, মুহূর্তেই সব ছাই

২০