RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৫ এপ্রিল ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

প্রাইভেট কোম্পানি ফ্লাইট অপারেট করতে চাইলে সরকার অবকাঠামো তৈরি করে দেবে

ছবিঃ সংগৃহীত

কুয়াকাটা বিমানবন্দর স্থাপনের প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রাইভেট কোম্পানি যদি সেখানে ফ্লাইট অপারেট করতে চায়, আমরা সরকারের পক্ষ থেকে সেখানে তাকে অবকাঠামো যতটুকু সম্ভব তৈরি করে দেওয়ার জন্য চেষ্টা করব। তবে অবশ্যই যাচাই বাচাইয়ের ভিত্তিতে আমাদের এটি করতে হবে।

বুধবার (১৫ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পটুয়াখালী-৪ আসনের এমপি এবিএম মোশাররফ হোসেন সম্পূরক প্রশ্ন রেখে বলেন, কুয়াকাটায় পর্যটন কেন্দ্র আছে, নৌ একটা ঘাটি আছে। ওখানে একটি ক্যান্টেনমেন্ট আছে, পায়রা বন্দর আছে। এর সঙ্গে যদি দ্রুতগতিতে একটি বিমানবন্দর করা যায় তাহলে কুয়াকাটাকে হয়তো আরও একটি গুরুত্বপূর্ণ পর্যটন হিসেবে আমরা গড়ে তুলতে পারবো। বিমানবন্দর করা যায় কী না?

জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, বিমানবন্দরের বিষয়টি অর্থনীতির সঙ্গে সম্পর্কিত। সেখানে বিমানের ফ্লাইট হয়ত পরিচালনা করা যাবে কিন্তু সেটি যদি লস হয় তাহলে পাবলিকের পকেট থেকে পয়সাটা যাবে। কাজেই সেটি বোধহয় বিজনেস ওয়াইজ খুব একটা ভালো হবে না। তবে কোনো প্রাইভেট কোম্পানি যদি সেখানে ফ্লাইট অপারেট করতে চায়, আমরা সরকারের পক্ষ থেকে সেখানে তাকে ইনফ্রাস্ট্রাকচারটা যতটুকু সম্ভব তৈরি করে দেওয়ার জন্য চেষ্টা করব। তবে অবশ্যই যাচাই বাচাইয়ের ভিত্তিতে আমাদের এটি করতে হবে।

তিনি আরও বলেন, সরকারের যেমন কোনো লোকসান হোক তা আমরা চাই না, তেমনি কোনো উদ্যোক্তা উদ্যোগ গ্রহণ করে ব্যর্থ হোক বা তাদের প্রচেষ্টা বিফলে যাক—সেটিও আমাদের কাম্য নয়।

সংসদ সদস্য হুমাম চৌধুরীর সম্পূরক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, প্রাইভেট স্কুলগুলোর ক্ষেত্রে সরকারের একটি গাইডলাইন অবশ্যই আছে। সরকারের একটি গাইডলাইন আছে। সেই গাইডলাইনের ভিত্তিতেই তারা পরিচালনা করে থাকে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও ২৫ শিশু ভর্তি

খারাপ আচরণের বিচার দেওয়ায় ভাইকে ছুরিকাঘাতে হত্যা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল হোসেন

রংপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা ৫ দিন বৃষ্টির আভাস

কানাডার রাজনীতিতে নতুন ইতিহাস প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি হলেন ডলি বেগম

হাম ও উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

নতুন ফরম্যাটে শুরু হবে এএফসি চ্যাম্পিয়নস লিগ

হঠাৎ কমলো স্বর্ণের দাম

মধ্যপ্রাচ্যে আরও হাজার হাজার সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

মুশফিককে ওয়ানডেতে ফেরাতে চান অধিনায়ক, যা বললেন কোচ

১০

সুন্দরগঞ্জে কালোবাজারে তেল বিক্রির দায়ে মাদ্রাসা শিক্ষককে জরিমানা

১১

৩৫ মোসাদ এজেন্টকে গ্রেফতার করল ইরান

১২

বিশ্ব ধোলাই দিবস আজ

১৩

মার্কিন হুমকি তোয়াক্কা না করে হরমুজ পার হলো ইরানি সুপার ট্যাংকার

১৪

কুড়িগ্রামে নিয়োগ বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন

১৫

লালমনিরহাটে র‌্যাব-১৩’র অভিযানে ২৫৫ বোতল অবৈধ মাদক জব্দ, নারী আটক

১৬

ওসমান হাদি হত্যা মামলায় অস্ত্র বিক্রেতা হেলাল ৩ দিনের রিমান্ডে

১৭

সব আন্তঃনগর ট্রেনে বসছে স্টারলিংক ইন্টারনেট, বাস-ফেরিতেও চালুর পরিকল্পনা

১৮

অন্তর্বর্তী সরকারের সময় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে : ডা. জাহেদ

১৯

প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আসছে

২০