RCTV Logo নীলফামারী প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

ড্রাম ট্রাকের ধাক্কায় দুই ভাইয়ের মৃত্যু, আহত ১ 

ছবিঃ আরসিটিভি

নীলফামারীতে ড্রাম ট্রাকের ধাক্কায় আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এঘটনায় আরও একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

 

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১১ টার দিকে সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের পূর্ব সূটিপাড়া জামতলী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার পশ্চিম কুচিয়ার মোড় দোলা পাড়া এলাকার তরিকুল ইসলাম বাবুর বড় ছেলে সিহাব হোসেন (১৬) ও তার ছোট ছেলে মো হোয়াদ হোসেন (৬)।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত ১১ টার দিকে তারা তিনজন রাস্তা পার হচ্ছিলেন। এসময়ে অপরদিক থেকে দ্রুত গতিতে আসা একটি ড্রাম ট্রাক তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই জনের মৃত্যু হয়। এসময়ে চালক দ্রুত গতিতে  ট্রাকটি চালিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন ছুটে এসে একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

 

এবিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ড্রাম ট্রাকের ধাক্কায় দুই জনের মৃত্যু হয়। গাড়ীটি দ্রুত গতিতে পালিয়ে যায়। মরদেহ উদ্ধার করে আইনী প্রক্রিয়া শেষে সকালে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গাড়ীটি ও ঘাতক চালককে ধরতে আমরা চেষ্টা করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুরুতেই স্মিথের জোড়া আঘাত, ফিরলেন তামিম-শান্ত

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত

১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া, থাকছে টি-টোয়েন্টিও

ইতালিতে মুক্তি পাচ্ছে প্রিন্সের আপডেট ভার্সন

২৪৮ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

ইরানের সঙ্গে শিগগির শেষ হবে যুদ্ধ, বললেন ট্রাম্প

হঠাৎ হারিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পরমাণু ও মহাকাশ বিজ্ঞানীরা!

অবসর নিতে চান মির্জা ফখরুল, মহাসচিব পদে ‘পরিবর্তনের’ ইঙ্গিত

নকল বন্ধে এসএসসি পরীক্ষার রুটিন না দেওয়ার খবরটি গুজব

১৫ বিজিবির অভিযানে মাদক, জিরা, চিনি ও ডিজেল জব্দ

১০

রাঙামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা, ২ বোন গুলিবিদ্ধ

১১

পদ্মার দুই কাতল ৯১ হাজার টাকায় বিক্রি

১২

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শনিবার

১৩

ঈদে আসছে শাকিব খানের ‘রকস্টার’, জানা গেল নায়িকা কে

১৪

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : প্রতিমন্ত্রী

১৫

ভিসা নিয়ে বড় দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র

১৬

যুদ্ধবিরতির বার্তায় কমলো তেলের দাম

১৭

নামাজের সময়সূচি – ১৭ এপ্রিল ২০২৬

১৮

আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম

১৯

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের সময় জানাল বিএনপি

২০