RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৭ এপ্রিল ২০২৬, ১:০২ অপরাহ্ন

রাঙামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা, ২ বোন গুলিবিদ্ধ

ছবিঃ সংগৃহীত

রাঙ্গামাটির নানিয়ারচরের কুদুকছড়ি আবাসিক এলাকায় সশস্ত্র হামলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত) সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি ধর্মশিং চাকমা নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন তার দুই বোন। তারা হলেন, ভাগ্য শোভা চাকমা ও কৃপা সোনা চাকমা।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৬টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ইউপিডিএফের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, জেএসএস (সন্তু) সংশ্লিষ্ট একটি সশস্ত্র গ্রুপ এ হামলা চালায়। তবে এ অভিযোগ অস্বীকার করেছে জেএসএস।

‎বিষয়টি নিশ্চিত করে রাঙ্গামাটির পুলিশ সুপার মো. আব্দুর রকিব বলেন, বিস্তারিত জানার জন্য কাজ চলছে। মরদেহ উদ্ধারে পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।

‎রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. অ্যান্থনি চাকমা বলেন, গুলিবিদ্ধ অবস্থায় সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে ভাগ্য শোভা চাকমা ও কৃপা সোনা চাকমাকে হাসপাতালে আনা হয়। আহত দুই নারীর একজনের কনুই এবং অন্যজনের হাতের তালুতে গুলি লেগেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের স্থানান্তর করা হয়েছে।

‎স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে একটি সশস্ত্র গ্রুপ কুদুকছড়ি এলাকায় অবস্থান নেয় এবং ভোরে টার্গেট করে ধর্মশিং চাকমাকে গুলি করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় গুলিবিদ্ধ হন তার দুই বোন, তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ধর্মশিং চাকমা দীর্ঘদিন ধরে ইউপিডিএফ-ঘনিষ্ঠ সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করতেন বলে জানা গেছে। এদিকে, নিরীহ দুই নারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা বলছেন, আঞ্চলিক সশস্ত্র সংঘাতের কারণে সাধারণ মানুষই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

‎পার্বত্য চট্টগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। সংশ্লিষ্টরা বলছেন, এসব সংঘাত বন্ধে কার্যকর উদ্যোগ জরুরি। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুরুতেই স্মিথের জোড়া আঘাত, ফিরলেন তামিম-শান্ত

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত

১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া, থাকছে টি-টোয়েন্টিও

ইতালিতে মুক্তি পাচ্ছে প্রিন্সের আপডেট ভার্সন

২৪৮ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

ইরানের সঙ্গে শিগগির শেষ হবে যুদ্ধ, বললেন ট্রাম্প

হঠাৎ হারিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পরমাণু ও মহাকাশ বিজ্ঞানীরা!

অবসর নিতে চান মির্জা ফখরুল, মহাসচিব পদে ‘পরিবর্তনের’ ইঙ্গিত

নকল বন্ধে এসএসসি পরীক্ষার রুটিন না দেওয়ার খবরটি গুজব

১৫ বিজিবির অভিযানে মাদক, জিরা, চিনি ও ডিজেল জব্দ

১০

রাঙামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা, ২ বোন গুলিবিদ্ধ

১১

পদ্মার দুই কাতল ৯১ হাজার টাকায় বিক্রি

১২

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শনিবার

১৩

ঈদে আসছে শাকিব খানের ‘রকস্টার’, জানা গেল নায়িকা কে

১৪

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : প্রতিমন্ত্রী

১৫

ভিসা নিয়ে বড় দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র

১৬

যুদ্ধবিরতির বার্তায় কমলো তেলের দাম

১৭

নামাজের সময়সূচি – ১৭ এপ্রিল ২০২৬

১৮

আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম

১৯

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের সময় জানাল বিএনপি

২০