পরীক্ষামূলক
LIVE TV

১৫ বিজিবির অভিযানে মাদক, জিরা, চিনি ও ডিজেল জব্দ

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পরিচালিত পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য, জিরা, চিনি ও ডিজেল তেল জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে বিভিন্ন বিওপির তিনটি বিশেষ টহলদল পৃথক অভিযান পরিচালনা করে। এর মধ্যে ১৭ এপ্রিল ২০২৬ তারিখ ভোর ৫টা ১৫ মিনিটে শিমুলবাড়ী বিওপির আওতাধীন বানিয়াটারী এলাকায় এবং ১৬ এপ্রিল দুপুর ১২টায় মোগলহাট বিওপির আওতাধীন চওরাটারী এলাকায় অভিযান চালানো হয়।

এসময় সন্দেহভাজন কয়েকজন ব্যক্তিকে ধাওয়া করলে তারা মালামাল ফেলে সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে ৬.৩ কেজি গাঁজা, ১৬ কেজি জিরা ও ১০ কেজি চিনি জব্দ করা হয়।

এছাড়া, ১৫ এপ্রিল বিকাল ৫টায় অনন্তপুর বিওপির আওতাধীন এলাকায় অভিযান চালিয়ে বৈধ কাগজপত্রবিহীন ৭৫ লিটার ডিজেল তেল জব্দ করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম (পিএসসি) জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন