নীলফামারীতে ড্রাম ট্রাকের ধাক্কায় আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এঘটনায় আরও একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১১ টার দিকে সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের পূর্ব সূটিপাড়া জামতলী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার পশ্চিম কুচিয়ার মোড় দোলা পাড়া এলাকার তরিকুল ইসলাম বাবুর বড় ছেলে সিহাব হোসেন (১৬) ও তার ছোট ছেলে মো হোয়াদ হোসেন (৬)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত ১১ টার দিকে তারা তিনজন রাস্তা পার হচ্ছিলেন। এসময়ে অপরদিক থেকে দ্রুত গতিতে আসা একটি ড্রাম ট্রাক তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই জনের মৃত্যু হয়। এসময়ে চালক দ্রুত গতিতে ট্রাকটি চালিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন ছুটে এসে একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এবিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ড্রাম ট্রাকের ধাক্কায় দুই জনের মৃত্যু হয়। গাড়ীটি দ্রুত গতিতে পালিয়ে যায়। মরদেহ উদ্ধার করে আইনী প্রক্রিয়া শেষে সকালে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গাড়ীটি ও ঘাতক চালককে ধরতে আমরা চেষ্টা করছি।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.