RCTV Logo স্পোর্টস ডেস্ক
১৫ এপ্রিল ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

ইন্টার মায়ামি ছাড়লেন মাসচেরানো

ছবিঃ সংগৃহীত

ব্যক্তিগত কারণ দেখিয়ে ইন্টার মায়ামির কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন হাভিয়ের মাসচেরানো। মঙ্গলবার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি।

২০২৪ সালের নভেম্বরে মায়ামির কোচের দায়িত্ব নিয়েছিলেন মাসচেরানো। ৪১ বছর বয়সী এই কোচের অধীনে খেলা ৪৭টি ম্যাচের মধ্যে ২৭টিতেই জিতেছে মায়ামি। গত বছর ক্লাবটিকে প্রথমবারের মতো এমএলএস কাপের শিরোপা এনে দিতে বড় ভূমিকা রাখেন মাসচেরানো।

মাসচেরানোর অধীনে ২০২৪-২৫ মৌসুমে রেকর্ড ১০১টি গোল করেছে মায়ামি। যা এমএলএস-এর ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড। এর মধ্যে শুধু প্লে-অফেই এসেছিল ২০টি গোল।

মাসচেরানো মায়ামিকে ক্লাব বিশ্বকাপের নকআউট পর্বেও নিয়ে গিয়েছিলেন। গ্রুপ পর্বে পোর্তোকে হারালেও শেষ ষোলোর লড়াইয়ে তারা পিএসজির কাছে হেরে বিদায় নেয়।

বিদায়বেলায় মাসচেরানো বলেন,

আমি সবাইকে জানাতে চাই যে, ব্যক্তিগত কারণে ইন্টার মায়ামির কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমার ওপর বিশ্বাস রাখার জন্য ক্লাবকে এবং সম্মিলিত প্রচেষ্টার জন্য প্রতিটি কর্মীকে ধন্যবাদ জানাই। তবে বিশেষ ধন্যবাদ খেলোয়াড়দের, যাদের কারণে আমরা অবিস্মরণীয় কিছু মুহূর্ত কাটাতে পেরেছি।”

তিনি আরও যোগ করেন,

“ভক্তদেরও অনেক ধন্যবাদ। আমাদের জেতা প্রথম শিরোপার স্মৃতি আমি সবসময় সাথে রাখব। আমি যেখানেই থাকি না কেন, ক্লাবের মঙ্গল কামনা করব। আমার বিশ্বাস, এই ক্লাব ভবিষ্যতে আরও বড় সাফল্য পাবে।”

বর্তমানে ইস্টার্ন কনফারেন্সে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে মায়ামি। মাসচেরানো চলে যাওয়ায় আপাতত অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন গুইলার্মো হোয়োস। আগামী শনিবার কলোরাডো র‍্যাপিডস-এর বিপক্ষে মাঠে নামবে মায়ামি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও ২৫ শিশু ভর্তি

খারাপ আচরণের বিচার দেওয়ায় ভাইকে ছুরিকাঘাতে হত্যা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল হোসেন

রংপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা ৫ দিন বৃষ্টির আভাস

কানাডার রাজনীতিতে নতুন ইতিহাস প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি হলেন ডলি বেগম

হাম ও উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

নতুন ফরম্যাটে শুরু হবে এএফসি চ্যাম্পিয়নস লিগ

হঠাৎ কমলো স্বর্ণের দাম

মধ্যপ্রাচ্যে আরও হাজার হাজার সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

মুশফিককে ওয়ানডেতে ফেরাতে চান অধিনায়ক, যা বললেন কোচ

১০

সুন্দরগঞ্জে কালোবাজারে তেল বিক্রির দায়ে মাদ্রাসা শিক্ষককে জরিমানা

১১

৩৫ মোসাদ এজেন্টকে গ্রেফতার করল ইরান

১২

বিশ্ব ধোলাই দিবস আজ

১৩

মার্কিন হুমকি তোয়াক্কা না করে হরমুজ পার হলো ইরানি সুপার ট্যাংকার

১৪

কুড়িগ্রামে নিয়োগ বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন

১৫

লালমনিরহাটে র‌্যাব-১৩’র অভিযানে ২৫৫ বোতল অবৈধ মাদক জব্দ, নারী আটক

১৬

ওসমান হাদি হত্যা মামলায় অস্ত্র বিক্রেতা হেলাল ৩ দিনের রিমান্ডে

১৭

সব আন্তঃনগর ট্রেনে বসছে স্টারলিংক ইন্টারনেট, বাস-ফেরিতেও চালুর পরিকল্পনা

১৮

অন্তর্বর্তী সরকারের সময় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে : ডা. জাহেদ

১৯

প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আসছে

২০