RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৫ এপ্রিল ২০২৬, ৭:০১ অপরাহ্ন

খারাপ আচরণের বিচার দেওয়ায় ভাইকে ছুরিকাঘাতে হত্যা

গ্রাফিক্সঃ আরসিটিভি

পটুয়াখালীর গলচিপায় খারাপ আচরণের বিচার দেওয়ায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে শহিদুল মোল্লা (৪৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের কাচারীকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

ঘাতক চাচাতো ভাই দুলাল মোল্লাকে (৩৫) এলাকাবাসী আটক করে গলাচিপা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের কাচারীকান্দা গ্রামের দুলাল মোল্লা (৩৫) বিভিন্ন বিষয় নিয়ে বাবা কাঞ্চন মোল্লার সঙ্গে দীর্ঘদিন যাবত খারাপ আচরণ করে আসছিল। এ ঘটনা নিয়ে কাঞ্চন মোল্লা বাড়ির লোকজন নিয়ে স্থানীয় ইউপি সদস্য মিজানুর দেওয়ানের কাছে অভিযোগ করেন।

মঙ্গলবার সন্ধ্যায়  ইউপি সদস্য মিজানুর দেওয়ান চৌকিদার ইব্রাহিম দিয়ে ডেকে এনে দুলালকে বাবা, চাচা ও চাচাতো ভাইদের সঙ্গে আগামী বৃহস্পতিবারের মধ্যে মিলে যাওয়ার জন্য বলেন। তা না হলে বৃহস্পতিবার সন্ধ্যায় বিচার করার তারিখ ও সময় নির্ধারণ করে দেন। এ ঘটনার পর রাত ৯টার দিকে শহিদুল মোল্লা বাড়িতে যাওয়ার পথে পেছন দিক থেকে দুলাল মোল্লা ছুরি দিয়ে আঘাত করে। আহত শহিদুলকে উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মো. ডা. নূর উদ্দীন তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয় সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. সৈয়দুজ্জামান জানায়, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া, থাকছে টি-টোয়েন্টিও

ইতালিতে মুক্তি পাচ্ছে প্রিন্সের আপডেট ভার্সন

২৪৮ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

ইরানের সঙ্গে শিগগির শেষ হবে যুদ্ধ, বললেন ট্রাম্প

হঠাৎ হারিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পরমাণু ও মহাকাশ বিজ্ঞানীরা!

অবসর নিতে চান মির্জা ফখরুল, মহাসচিব পদে ‘পরিবর্তনের’ ইঙ্গিত

নকল বন্ধে এসএসসি পরীক্ষার রুটিন না দেওয়ার খবরটি গুজব

১৫ বিজিবির অভিযানে মাদক, জিরা, চিনি ও ডিজেল জব্দ

রাঙামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা, ২ বোন গুলিবিদ্ধ

পদ্মার দুই কাতল ৯১ হাজার টাকায় বিক্রি

১০

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শনিবার

১১

ঈদে আসছে শাকিব খানের ‘রকস্টার’, জানা গেল নায়িকা কে

১২

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : প্রতিমন্ত্রী

১৩

ভিসা নিয়ে বড় দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র

১৪

যুদ্ধবিরতির বার্তায় কমলো তেলের দাম

১৫

নামাজের সময়সূচি – ১৭ এপ্রিল ২০২৬

১৬

আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম

১৭

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের সময় জানাল বিএনপি

১৮

গাজীপুরে স্ত্রীকে আনতে গিয়ে নিখোঁজ, লেকের পাড়ে মিলল মরদেহ

১৯

মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ দেখছেন নিউজিল্যান্ড অধিনায়ক

২০