RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৫ এপ্রিল ২০২৬, ৫:৪৭ অপরাহ্ন

হঠাৎ কমলো স্বর্ণের দাম

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা প্রশমনে সম্ভাব্য আলোচনার অগ্রগতি পর্যবেক্ষণে বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে থাকায় হঠাৎ বাজারে মন্দাভাব দেখা যায়। খবর রয়টার্সের।

বুধবার (১৫ এপ্রিল) স্পট স্বর্ণের দাম শূন্য ৯ শতাংশ কমে আউন্সপ্রতি ৪,৭৯৮.৮৯ ডলারে দাঁড়ায়। এর আগে দিনের শুরুতে ১৮ মার্চের পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল এই মূল্য। একই সময়ে জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার শূন্য দশমিক ৬ শতাংশ কমে ৪,৮২১.৩০ ডলারে নেমে আসে।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতার ইঙ্গিত বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা স্বস্তি তৈরি করেছে, যার প্রভাব পড়েছে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত স্বর্ণের ওপর।

অন্যদিকে, হরমুজ প্রণালি ঘিরে সরবরাহ উদ্বেগের কারণে তেলের দাম শক্ত অবস্থানে রয়েছে, যা সামগ্রিক বাজারে অনিশ্চয়তা বজায় রেখেছে।

এদিকে বাংলাদেশের বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে ফের স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ ঘোষণা অনুযায়ী ২২ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

বুধবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুরুতেই স্মিথের জোড়া আঘাত, ফিরলেন তামিম-শান্ত

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত

১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া, থাকছে টি-টোয়েন্টিও

ইতালিতে মুক্তি পাচ্ছে প্রিন্সের আপডেট ভার্সন

২৪৮ রানের লক্ষ্য পেল বাংলাদেশ

ইরানের সঙ্গে শিগগির শেষ হবে যুদ্ধ, বললেন ট্রাম্প

হঠাৎ হারিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পরমাণু ও মহাকাশ বিজ্ঞানীরা!

অবসর নিতে চান মির্জা ফখরুল, মহাসচিব পদে ‘পরিবর্তনের’ ইঙ্গিত

নকল বন্ধে এসএসসি পরীক্ষার রুটিন না দেওয়ার খবরটি গুজব

১৫ বিজিবির অভিযানে মাদক, জিরা, চিনি ও ডিজেল জব্দ

১০

রাঙামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা, ২ বোন গুলিবিদ্ধ

১১

পদ্মার দুই কাতল ৯১ হাজার টাকায় বিক্রি

১২

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শনিবার

১৩

ঈদে আসছে শাকিব খানের ‘রকস্টার’, জানা গেল নায়িকা কে

১৪

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : প্রতিমন্ত্রী

১৫

ভিসা নিয়ে বড় দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র

১৬

যুদ্ধবিরতির বার্তায় কমলো তেলের দাম

১৭

নামাজের সময়সূচি – ১৭ এপ্রিল ২০২৬

১৮

আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম

১৯

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের সময় জানাল বিএনপি

২০