RCTV Logo বিনোদন ডেস্ক
১৩ এপ্রিল ২০২৬, ১:৫৭ অপরাহ্ন

রাষ্ট্রীয় মর্যাদায় সুরের রানী আশা ভোঁসলের শেষ বিদায় আজ

ছবিঃ সংগৃহীত

কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে যেন থমকে গেছে একটি স্বর্ণালি অধ্যায়। বরেণ্য এই শিল্পীর প্রয়াণে উপমহাদেশের সংগীতাঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সোমবার বিকেল ৪টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। অনুষ্ঠানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস উপস্থিত থাকার কথা রয়েছে।

বলা দরকার, এই একই স্থানে শেষকৃত্য হয়েছিল তাঁর বড় বোন লতা মঙ্গেশকরের।

এর আগে গতকাল সন্ধ্যায় আশা ভোঁসলের মরদেহ নেওয়া হয় লোয়ার পারেলের বাসভবনে। আজ সকাল থেকে ভক্ত-অনুরাগীদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য সেখানে রাখা হয়েছে মরদেহ।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শেষ দর্শনের সুযোগ থাকবে, এরপর শিবাজি পার্কে শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

সাত দশকের বেশি দীর্ঘ ক্যারিয়ারে ১২ হাজারেরও বেশি গান গেয়েছেন আশা ভোসলে। হিন্দির পাশাপাশি ২০টিরও বেশি ভাষায় গান গেয়ে তিনি বিশ্বজুড়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। গজল, শাস্ত্রীয় ও আধুনিক—সব ঘরানায়ই ছিল তাঁর সমান দক্ষতা।

তিনি পেয়েছেন ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার, পদ্মবিভূষণসহ একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

তাঁর প্রয়াণের খবরে শোক জানিয়েছেন বলিউড ও দক্ষিণি চলচ্চিত্র অঙ্গনের বহু তারকা। শাহরুখ খান, কাজল, শ্রেয়া ঘোষাল, কারিনা কাপুর খান, ভিকি কৌশল, রাম গোপাল ভার্মা, আনু মালিক, কমল হাসান, জুনিয়র এনটিআরসহ আরও অনেকে সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, গতকাল রবিবার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অসুস্থ হয়ে পড়ার পর দ্রুত হাসপাতালে নেওয়া হলেও সংক্রমণ ও বয়সজনিত জটিলতায় তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। শেষ পর্যন্ত একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়ার কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও ২৫ শিশু ভর্তি

খারাপ আচরণের বিচার দেওয়ায় ভাইকে ছুরিকাঘাতে হত্যা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল হোসেন

রংপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা ৫ দিন বৃষ্টির আভাস

কানাডার রাজনীতিতে নতুন ইতিহাস প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি হলেন ডলি বেগম

হাম ও উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

নতুন ফরম্যাটে শুরু হবে এএফসি চ্যাম্পিয়নস লিগ

হঠাৎ কমলো স্বর্ণের দাম

মধ্যপ্রাচ্যে আরও হাজার হাজার সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

মুশফিককে ওয়ানডেতে ফেরাতে চান অধিনায়ক, যা বললেন কোচ

১০

সুন্দরগঞ্জে কালোবাজারে তেল বিক্রির দায়ে মাদ্রাসা শিক্ষককে জরিমানা

১১

৩৫ মোসাদ এজেন্টকে গ্রেফতার করল ইরান

১২

বিশ্ব ধোলাই দিবস আজ

১৩

মার্কিন হুমকি তোয়াক্কা না করে হরমুজ পার হলো ইরানি সুপার ট্যাংকার

১৪

কুড়িগ্রামে নিয়োগ বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন

১৫

লালমনিরহাটে র‌্যাব-১৩’র অভিযানে ২৫৫ বোতল অবৈধ মাদক জব্দ, নারী আটক

১৬

ওসমান হাদি হত্যা মামলায় অস্ত্র বিক্রেতা হেলাল ৩ দিনের রিমান্ডে

১৭

সব আন্তঃনগর ট্রেনে বসছে স্টারলিংক ইন্টারনেট, বাস-ফেরিতেও চালুর পরিকল্পনা

১৮

অন্তর্বর্তী সরকারের সময় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে : ডা. জাহেদ

১৯

প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আসছে

২০