RCTV Logo বিনোদন ডেস্ক
১৩ এপ্রিল ২০২৬, ১:০৯ অপরাহ্ন

বৈশাখী আমেজে মেহজাবীন চৌধুরী

ছবিঃ সংগৃহীত

ক্যালেন্ডারের পাতায় এখনো চৈত্র শেষ হয়নি, কিন্তু তার আগেই দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর অন্দরমহলে বেজে উঠেছে বৈশাখের আগমনী গান। বছর ঘুরে দুয়ারে কড়া নাড়ছে বাংলা নববর্ষ ১৪৩৩। আর এই নতুন বছরকে স্বাগত জানাতে বিন্দুমাত্র তর সইছে না বর্তমান সময়ের এই জনপ্রিয় তারকার। উৎসবের মূল ডামাডোল শুরু হওয়ার আগেই ঘরোয়া কিন্তু জমকালো আয়োজনে মেতে উঠেছেন তিনি। শাড়ি-গয়নার চিরায়ত সাজ আর বাঙালিয়ানার ষোলো আনা আমেজে নিজেকে মেলে ধরেছেন মেহজাবীন। তার সেই মুহূর্তগুলো যেন তপ্ত রোদে এক পশলা বৃষ্টির মতো শীতলতা ছড়িয়ে দিচ্ছে ভক্তদের মনে।

নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে নববর্ষ উদযাপন আমাজের বেশ কিছু ছবি শেয়ার করেছেন এই সুন্দরী।

প্রকাশিত সেসব ছবিতে দেখা যায়, পরিবারের সদস্যদের নিয়ে বর্ণাঢ্য আয়োজনে মেতেছেন মেহজাবীন। বৈশাখী সাজে ক্যামেরাবন্দি হয়েছেন এই তারকা। সঙ্গে সেজেছিলেন তার ছোট বোন মাইলাইকা চৌধুরীও। ব্যাকগ্রাউন্ডে একটি বড় রঙিন সূর্য এবং চারপাশ কাগজের ফুল, হাতপাখা ও ঘুড়ি দিয়ে সাজানো হয়েছে; যেখানে লেখা- ‘শুভ নববর্ষ ১৪৩৩’।

শুধু সাজসজ্জাই নয়, মেহজাবীনের ঘরোয়া এই আয়োজনে ছিল বৈশাখী খাবারেরও বাহারি আয়োজন। মাটির বাসনে সাজানো ছিল ইলিশ মাছ ভাজা, বিভিন্ন পদের ভর্তা ও বাঙালির ঐতিহ্যবাহী সব খাবার। এছাড়াও ছিল সাংস্কৃতিক আয়োজনও। কিছু ছবিতে হারমোনিয়াম ও তবলাও দেখা গেছে, যা দিয়ে গান পরিবেশন করা হয়।

শুধু এই ঘরোয়া আয়োজনই নয়, মেহজাবীন একটি ছোট ভিডিও প্রকাশ করেছেন, যা নেটিজেনদের বেশ নজর কেড়েছে। ভিডিওতে তাকে পুরোপুরি বৈশাখী সাজে দেখা যায়। লাল পেড়ে সাদা শাড়ির সঙ্গে মিল রেখে হাতে পরেছেন লাল চুড়ি এবং গলায় পাথরের চোকার। খোলা চুলে মেহজাবীনকে দেখতে অত্যন্ত স্নিগ্ধ লাগছিল। ভিডিওতে গানের তালে নেচে ও ঘুরে নিজের সাজটি ভক্তদের সামনে তুলে ধরেন তিনি। তার এই সাবলীল ভঙ্গি ও প্রাণবন্ত হাসি মুহূর্তেই নেটিজেনদের মুগ্ধ করেছে।

এদিকে তার সবশেষ অভিনীত ওয়েবফিল্ম ‘ক্যাকটাস’এ অভিনয় বেশ প্রশংসিত হয়েছে দর্শক মহলে। নির্মাতা শিহাব শাহীনের পরিচালনায় নির্মিত এই ওয়েবফিল্মে মেহজাবীনের পাশাপাশি আরও অভিনয় করেছেন প্রীতম হাসান, সালাহউদ্দিন লাভলু, আরেফিন জিলানীসহ আরও অনেকে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও ২৫ শিশু ভর্তি

খারাপ আচরণের বিচার দেওয়ায় ভাইকে ছুরিকাঘাতে হত্যা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল হোসেন

রংপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা ৫ দিন বৃষ্টির আভাস

কানাডার রাজনীতিতে নতুন ইতিহাস প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি হলেন ডলি বেগম

হাম ও উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

নতুন ফরম্যাটে শুরু হবে এএফসি চ্যাম্পিয়নস লিগ

হঠাৎ কমলো স্বর্ণের দাম

মধ্যপ্রাচ্যে আরও হাজার হাজার সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

মুশফিককে ওয়ানডেতে ফেরাতে চান অধিনায়ক, যা বললেন কোচ

১০

সুন্দরগঞ্জে কালোবাজারে তেল বিক্রির দায়ে মাদ্রাসা শিক্ষককে জরিমানা

১১

৩৫ মোসাদ এজেন্টকে গ্রেফতার করল ইরান

১২

বিশ্ব ধোলাই দিবস আজ

১৩

মার্কিন হুমকি তোয়াক্কা না করে হরমুজ পার হলো ইরানি সুপার ট্যাংকার

১৪

কুড়িগ্রামে নিয়োগ বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন

১৫

লালমনিরহাটে র‌্যাব-১৩’র অভিযানে ২৫৫ বোতল অবৈধ মাদক জব্দ, নারী আটক

১৬

ওসমান হাদি হত্যা মামলায় অস্ত্র বিক্রেতা হেলাল ৩ দিনের রিমান্ডে

১৭

সব আন্তঃনগর ট্রেনে বসছে স্টারলিংক ইন্টারনেট, বাস-ফেরিতেও চালুর পরিকল্পনা

১৮

অন্তর্বর্তী সরকারের সময় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে : ডা. জাহেদ

১৯

প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আসছে

২০