RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১৩ এপ্রিল ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

১৬ বছরের ক্ষমতা হারালেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী

ছবিঃ সংগৃহীত

হাঙ্গেরিতে ১৬ বছর ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী ভিক্টর অরবান নির্বাচনে পরাজয় স্বীকার করেছেন। রোববার অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিরোধী নেতা পিটার ম্যাজারের নেতৃত্বাধীন তিসা পার্টি বড় জয় পেয়েছে। এর মধ্য দিয়ে দেশটির রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দেখা দিচ্ছে। খবর দ্য গার্ডিয়ানের।

নির্বাচনের ফল অনুযায়ী, তিসা পার্টি সংসদের ১৯৯টি আসনের মধ্যে ১৩৮টি আসন লাভ করেছে। ফলে তারা ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে অরবানের দল ফিদেজ মাত্র ৫৫টি আসন পেয়েছে।

ফল ঘোষণার কিছুক্ষণের মধ্যেই অরবান পরাজয় স্বীকার করে বিজয়ী দলকে অভিনন্দন জানান এবং বিরোধী দলে থেকে দেশের সেবা করার কথা বলেন।

জয়ের পর রাজধানী বুদাপেস্টে হাজার হাজার মানুষ আনন্দ উদযাপন করে।

পিটার ম্যাজার জনগণের উদ্দেশে বলেন, এই জয় দেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে। তিনি দুর্নীতি দমন, সরকারি সেবার উন্নয়ন এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

এই নির্বাচনের ফল আন্তর্জাতিক পর্যায়েও গুরুত্ব পেয়েছে। ইউরোপের বিভিন্ন নেতা এটিকে গণতন্ত্রের জন্য ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও ২৫ শিশু ভর্তি

খারাপ আচরণের বিচার দেওয়ায় ভাইকে ছুরিকাঘাতে হত্যা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল হোসেন

রংপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা ৫ দিন বৃষ্টির আভাস

কানাডার রাজনীতিতে নতুন ইতিহাস প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি হলেন ডলি বেগম

হাম ও উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

নতুন ফরম্যাটে শুরু হবে এএফসি চ্যাম্পিয়নস লিগ

হঠাৎ কমলো স্বর্ণের দাম

মধ্যপ্রাচ্যে আরও হাজার হাজার সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

মুশফিককে ওয়ানডেতে ফেরাতে চান অধিনায়ক, যা বললেন কোচ

১০

সুন্দরগঞ্জে কালোবাজারে তেল বিক্রির দায়ে মাদ্রাসা শিক্ষককে জরিমানা

১১

৩৫ মোসাদ এজেন্টকে গ্রেফতার করল ইরান

১২

বিশ্ব ধোলাই দিবস আজ

১৩

মার্কিন হুমকি তোয়াক্কা না করে হরমুজ পার হলো ইরানি সুপার ট্যাংকার

১৪

কুড়িগ্রামে নিয়োগ বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন

১৫

লালমনিরহাটে র‌্যাব-১৩’র অভিযানে ২৫৫ বোতল অবৈধ মাদক জব্দ, নারী আটক

১৬

ওসমান হাদি হত্যা মামলায় অস্ত্র বিক্রেতা হেলাল ৩ দিনের রিমান্ডে

১৭

সব আন্তঃনগর ট্রেনে বসছে স্টারলিংক ইন্টারনেট, বাস-ফেরিতেও চালুর পরিকল্পনা

১৮

অন্তর্বর্তী সরকারের সময় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে : ডা. জাহেদ

১৯

প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আসছে

২০