RCTV Logo আরসিটিভি ডেস্ক
১০ এপ্রিল ২০২৬, ৬:০৫ অপরাহ্ন

বাড়ি পৌঁছে না দেওয়ায় কথা কাটাকাটি, ভ্যানচালককে ইট দিয়ে মেরে হত্যা

ছবিঃ সংগৃহীত

রাজশাহীর মোহনপুরে বাড়ি পৌঁছে না দেওয়ায় ভ্যানচালক আলম মোল্লাকে (৫৩) মাথায় ইট দিয়ে আঘাত করে তাকে হত্যা করেছেন মজিবুর রহমান নামের এক যাত্রী।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের বেলগাছি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলম একই এলাকার আশরাফ মোল্লার ছেলে।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বেলগাছী গ্রামের মজিবুর রহমান (৫০) একই এলাকার ভ্যানচালক আলমকে তার বাড়িতে পৌঁছে দিতে বলেন। আলম রাজি না হলে, এ নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এর একপর্যায়ে মজিবুর রহমান ইট দিয়ে আলমগীরের মাথায় আঘাত করে।

তিনি আরও বলেন, তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে স্থানীয়রা মজিবুরকে বেলগাছি পাঠাগারে আটক করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে স্থানীয়রা উত্তেজিত হয়ে উঠেন। পরে পরিস্থিতি শান্ত হলে পুলিশ মজিবুরকে আটক করে।

 

পুলিশ সুপার বলেন, এ ঘটনায় এলাকার পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ মোতায়েন রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হবে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে: কৃষিমন্ত্রী

মেসির বিপক্ষে বিশ্বকাপের ফাইনাল খেলতে চান তরুণ স্প্যানিশ ফুটবলার

গাইবান্ধায় তিস্তামুখ-বাহাদুরাবাদ ঘাটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তিচুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

ব্রাজিলের বিপক্ষে খেলা মরক্কো একাদশের সবারই জন্ম দেশের বাইরে

এক সপ্তাহে হামে মৃত্যু শূন্যে নেমে এসেছে : স্বাস্থ্যমন্ত্রী

ক্লান্তি দূর করে যেসব পানীয়

পবিত্র আশুরার তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা কাল

দুই ফরমেশনে আর্জেন্টিনার শেষ অনুশীলন, স্কালোনির শুরুর একাদশ রহস্যঘেরা

দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১০

২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ফল, নতুন কারিকুলামে কমবে কোচিং নির্ভরতা

১১

নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১২

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১৪

পলিথিনের ঝুপড়িতে মানবেতর জীবন, পুনর্বাসনের আশায় বৃদ্ধ লুৎফর রহমান

১৫

তিউনিসিয়ার জালে সুইডেনের পাঁচ গোল

১৬

ব্রাজিলের ১-৭, কুরাসাওয়ের ১-৭ : স্কোর একই, তবে বাস্তবতা ভিন্ন

১৭

নাটোরে ৮ কেজি গাঁজাসহ বাসের হেলপার গ্রেফতার

১৮

আজ ১৫ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১৯

নামাজের সময়সূচি – ১৫ জুন ২০২৬

২০