পরীক্ষামূলক
LIVE TV

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের চতুর্থ শ্রেণির নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, দুইজন গ্রেপ্তার

ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের চতুর্থ শ্রেণির নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরীক্ষার সময় এক ব্যক্তি কানে অবৈধ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে উত্তর গ্রহণের চেষ্টা করেন এবং আরেকজন প্রকৃত পরীক্ষার্থীর বদলে পরীক্ষায় অংশ নিতে (প্রক্সি হিসেবে) আসেন। এসময় দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ঘটনাটি ধরা পড়ে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার দুইজনকে ভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়। প্রক্সি দিতে আসা ব্যক্তি ১৫ দিনের এবং ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারকারী ৭ দিনের সাজা পান।

পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিতে জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতে এমন অনিয়মের বিরুদ্ধে আরও কড়াভাবে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Facebook Comments Box

মন্তব্য করুন