RCTV Logo আরসিটিভি ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৫, ২:২৯ অপরাহ্ন

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলার কবলে ২ জাহাজ

ছবিঃ সংগৃহীত

কৃষ্ণ সাগর তীরবর্তী রাশিয়ার ক্রাস্নোদার অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় দুটি জাহাজ ও দুটি জেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর পার্শ্ববর্তী ভোলনা এলাকায় আগুন ধরে যায়।

সোমবার আঞ্চলিক কর্তৃপক্ষ জানায়, ভোলনা টার্মিনালে নোঙর করে থাকা জাহাজ দুটি থেকে সব নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ড্রোন হামলার ফলে প্রায় ১ হাজার ৫০০ বর্গমিটার এলাকায় আগুন ছড়িয়ে পড়ে, যা সকাল পর্যন্ত জ্বলছিল।

ভোলনা এলাকা কের্চ প্রণালীর কাছে অবস্থিত এবং ক্রাইমিয়া সেতুর খুব কাছাকাছি। এই সেতুটি রাশিয়ার সামরিক সরবরাহ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ রুট।

রাশিয়া জানিয়েছে, ইউক্রেন নিয়মিতভাবে ক্রাস্নোদার অঞ্চলের তেল শোধনাগার, বন্দর ও জ্বালানি স্থাপনায় ড্রোন হামলা চালাচ্ছে। কৃষ্ণ সাগর অঞ্চলটি রাশিয়ার জ্বালানি রপ্তানি ও সামরিক লজিস্টিকসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি

গোবিন্দগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বিরল সীমান্তে বিজিবির অভিযানে ফেন্সিডিল ও ভারতীয় মদ উদ্ধার

দিনাজপুরে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল ভারত?

সিএনজি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

বাহরাইনে ইরানের ড্রোন হামলায় হতাহত ৩২

দেশের বাঁজারে রুপার দামে বড় পতন

ইরাকে মার্কিন ঘাঁটি নিশানা করে ড্রোন হামলা

১০ হাজার টাকার ঋণ থেকে ১৫ লাখ টাকার খামার: লালপুরের মুর্শিদা এখন সফল উদ্যোক্তা

১০

পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কসমেটিকস ও কাপড়ের দাম নিয়ে অনিয়ম

১১

আজ উজবেকিস্তানের মুখোমুখি বাংলাদেশ নারী ফুটবল দল

১২

দেশের বাঁজারে স্বর্ণের দামে বড় পতন

১৩

দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস

১৪

করোনা মহামারির পর সর্বোচ্চ বাড়ল তেলের দাম

১৫

আজ ০৯ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

১৬

নামাজের সময়সূচি – ০৯ মার্চ ২০২৬

১৭

ওসির বিরুদ্ধে চলছিল মানববন্ধন, সেখানে গিয়ে নিজেই দাঁড়ালেন ওসি

১৮

হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার

১৯

ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানী নির্ধারণ করেছে সরকার

২০