RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৩ এপ্রিল ২০২৬, ৩:৫৫ অপরাহ্ন

১০০০ মাদ্রাসায় কারিগরি ট্রেড কোর্স চালু করা হবে : শিক্ষামন্ত্রী

ছবিঃ সংগৃহীত

১০০০ মাদ্রাসায় কারিগরি ট্রেড কোর্স চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল সংসদের অধিবেশনে ২০তম দিনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। সংসদের সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাত প্রশ্ন রেখে বলেন, মাদ্রাসা শিক্ষায় বাংলাদেশের ২ কোটিরও বেশি শিক্ষার্থী রয়েছে এবং ৪০ লাখেরও বেশি প্রাথমিক স্তরে মাদ্রাসায় পড়ছে। কিন্তু গবেষণায় দেখা গেছে মাদ্রাসার স্নাতকরা ধর্মীয় প্রতিষ্ঠানের বাইরে কর্মসংস্থানে মারাত্মক প্রতিবন্ধকতার মুখে পড়ে থাকেন। এই বিশাল জনগোষ্ঠীকে কর্মবাজারমুখী করতে মন্ত্রণালয় কী কার্যকর পরিকল্পনা নিয়েছে এবং কবে নাগাদ সেইগুলি আলোর মুখ দেখবে?

জবাবে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, মাদ্রাসা শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে মাদ্রাসার কারিকুলামে পেশাভিত্তিক ও বৃত্তিমূলক বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করা হবে। মাদ্রাসায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি, আইটি ও ইংরেজি ভাষা শিক্ষার ব্যবস্থা করা হবে। এরইমধ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ গঠিত একটি কমিটি মাদ্রাসার কারিকুলাম যুগোপযোগী করার এ কাজ শুরু করেছে। সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সবার জন্য কারিগরি শিক্ষা নিশ্চিত লক্ষ্যে প্রতিটি মাদ্রাসায় কারিগরি ট্রেড চালু করা হবে।

তিনি আরো বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপশি মাদ্রাসাগুলোতে অধ্যয়নরত শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার সুযোগ সৃষ্টি করা হয়েছে। এরইমধ্যে ৫৪৮টি মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালু করা হয়েছে। আরও ১০০০ মাদ্রাসায় পর্যায়ক্রমে কারিগরি ট্রেড কোর্স চালু করা হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রামে সেচ নিশ্চিত করতে ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানা গ্যাস দেওয়া হবে : জ্বালানী মন্ত্রী

ভুরুঙ্গামারীতে জ্বালানি বিক্রয়ে অনিয়মের অভিযোগ 

কুড়িগ্রামের চরাঞ্চলে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, উপকৃত পাঁচ শতাধিক মানুষ

ফিজের পর রানার আঘাত, ৫৪ রানে নেই নিউজিল্যান্ডের ২ উইকেট

আবারও অচল বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র: সংকটে উত্তরের ৮ জেলা

হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর

আইপিএলে ফিরছেন মিচেল স্টার্ক

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩৭ অভিবাসী আটক

১০০০ মাদ্রাসায় কারিগরি ট্রেড কোর্স চালু করা হবে : শিক্ষামন্ত্রী

১০

যুদ্ধাবস্থায় পদত্যাগ করলেন মার্কিন নৌবাহিনীর প্রধান

১১

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের নতুন সময়সীমা

১২

শান্তর সেঞ্চুরি ও লিটনের ফিফটিতে বাংলাদেশের চ্যালেঞ্জিং পুঁজি ২৬৫ রান

১৩

যুদ্ধবিরতির মধ্যেই অত্যাধুনিক অস্ত্র-গোলাবারুদ কিনছে ইসরায়েল

১৪

গণপরিবহনের ভাড়া বাড়লো প্রতি কিলোমিটারে ১১ পয়সা

১৫

ইরানের বদলে ইতালিকে বিশ্বকাপে চান ট্রাম্প

১৬

সংরক্ষিত নারী আসনে এনসিপির প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাতিল

১৭

তীব্র তাপে পুড়ছে রাজশাহী, রংপুরসহ ২৭ জেলায় তাপপ্রবাহ

১৮

হরমুজ থেকে ২টি জাহাজ জব্দ করল ইরান

১৯

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ

২০