RCTV Logo কুড়িগ্রাম প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৬, ৫:০৭ অপরাহ্ন

ভুরুঙ্গামারীতে জ্বালানি বিক্রয়ে অনিয়মের অভিযোগ 

ছবিঃ আরসিটিভি

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় অবস্থিত শাহা ফিলিং স্টেশনে পেট্রোল ও ডিজেল বিক্রিতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় গ্রাহকদের দাবি, নির্ধারিত নিয়মনীতি উপেক্ষা করে ট্যাগ অফিসারের উপস্থিতি ছাড়াই জ্বালানি বিক্রি করা হচ্ছে এবং পরিমাপেও কম দেওয়া হচ্ছে।

ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, সরকারি নির্দেশনা না মেনেই পাম্পে জ্বালানি বিতরণ চলছে। অনেক ক্ষেত্রে নির্দিষ্ট টাকার বিপরীতে নির্ধারিত পরিমাণের তুলনায় কম জ্বালানি দেওয়া হচ্ছে। পাশাপাশি একটি প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে ফুয়েল কার্ড ছাড়াই ড্রামে করে জ্বালানি বিক্রির ঘটনাও ঘটছে, যা সম্পূর্ণ নিয়মবহির্ভূত।

স্থানীয় গ্রাহক হাছিমুদ্দিন, সাব্বির হোসেন, আজিজ মিয়া ও আজিজার রহমান বাবলা সরকার অভিযোগ করে বলেন, “বারবার অভিযোগ করেও কোনো প্রতিকার মিলছে না। ওজনে কম দেওয়া হচ্ছে এবং নিয়ম না মেনেই ড্রামে তেল বিক্রি করা হচ্ছে।” হাছিমুদ্দিন জানান, “আমি ৪০০ টাকার পেট্রোল নিয়ে ওজন করে দেখি, প্রায় ৬৭ টাকার পেট্রোল কম দেওয়া হয়েছে।”

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জ্বালানি বিক্রয়ের ক্ষেত্রে ট্যাগ অফিসারের উপস্থিতি বাধ্যতামূলক হলেও উক্ত ফিলিং স্টেশনে তা মানা হচ্ছে না। অনিয়মের প্রতিবাদে গ্রাহকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে ফিলিং স্টেশনের ম্যানেজার ঘটনাস্থল ত্যাগ করেন বলেও অভিযোগ রয়েছে।

ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং গ্রাহকদের সঠিকভাবে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেন। তিনি জানান, পরবর্তীতে বিএসটিআই কর্তৃপক্ষ এসে ওজন যন্ত্র পরীক্ষা করবে এবং কোনো অনিয়ম প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নিয়মিত ট্যাগ অফিসার উপস্থিত থাকবে বলেও তিনি নিশ্চিত করেন।

ভুরুঙ্গামারী থানার এসআই এনামুল হোসেন বলেন, “ট্যাগ অফিসার না থাকা এবং ফিলিং স্টেশনের অনিয়মের কারণে কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে, কোনো অবনতি ঘটেনি।”

এদিকে, ভুরুঙ্গামারী পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম শামসুল আলম অভিযোগ করেন, বিদ্যুৎ, হাসপাতাল, পুলিশ ও গণমাধ্যমসহ জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলোকে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ না করে অনিয়মের মাধ্যমে বিক্রি করায় সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এলাকাবাসীর মতে, প্রশাসনের নিয়মিত তদারকি জোরদার করা হলে এ ধরনের অনিয়ম বন্ধ করা সম্ভব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি থেকে আদায় করা টোলের প্রথম অর্থ পেল ইরান

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

গ্রামে সেচ নিশ্চিত করতে ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানা গ্যাস দেওয়া হবে : জ্বালানী মন্ত্রী

ভুরুঙ্গামারীতে জ্বালানি বিক্রয়ে অনিয়মের অভিযোগ 

কুড়িগ্রামের চরাঞ্চলে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, উপকৃত পাঁচ শতাধিক মানুষ

ফিজের পর রানার আঘাত, ৫৪ রানে নেই নিউজিল্যান্ডের ২ উইকেট

আবারও অচল বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র: সংকটে উত্তরের ৮ জেলা

হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর

আইপিএলে ফিরছেন মিচেল স্টার্ক

১০

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩৭ অভিবাসী আটক

১১

১০০০ মাদ্রাসায় কারিগরি ট্রেড কোর্স চালু করা হবে : শিক্ষামন্ত্রী

১২

যুদ্ধাবস্থায় পদত্যাগ করলেন মার্কিন নৌবাহিনীর প্রধান

১৩

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের নতুন সময়সীমা

১৪

শান্তর সেঞ্চুরি ও লিটনের ফিফটিতে বাংলাদেশের চ্যালেঞ্জিং পুঁজি ২৬৫ রান

১৫

যুদ্ধবিরতির মধ্যেই অত্যাধুনিক অস্ত্র-গোলাবারুদ কিনছে ইসরায়েল

১৬

গণপরিবহনের ভাড়া বাড়লো প্রতি কিলোমিটারে ১১ পয়সা

১৭

ইরানের বদলে ইতালিকে বিশ্বকাপে চান ট্রাম্প

১৮

সংরক্ষিত নারী আসনে এনসিপির প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাতিল

১৯

তীব্র তাপে পুড়ছে রাজশাহী, রংপুরসহ ২৭ জেলায় তাপপ্রবাহ

২০