RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৯ নভেম্বর ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন

নির্বাচন সফল করতে বড় ভূমিকা রাজনৈতিক দলগুলোর: সিইসি

ছবিঃ সংগৃহীত

একটি নির্বাচন সুষ্ঠু ও সফল করতে আইনশৃঙ্খলা বাহিনীর চেয়েও রাজনৈতিক দলগুলোর ভূমিকা বেশি বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এজন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে তিনি রাজনৈতিক দলগুলোর আন্তরিক ভূমিকা কামনা করেছেন।

বুধবার (১৯ নভেম্বর) সকালে নির্বাচন ভবনে কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজ প্রথম পর্বে জামায়াতে ইসলামীসহ সাতটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন। সিইসি ছাড়াও অন্যান্য কমিশনার এবং ইসি কর্মকর্তারা সংলাপে উপস্থিত রয়েছেন।

সংলাপে সিইসি বলেন, একটি সুন্দর নির্বাচন জাতির কাছে সব দলেরই ওয়াদা এবং নির্বাচন কমিশন (ইসি) দেশের মানুষের কাছে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে ওয়াদাবদ্ধ।

আচরণবিধি প্রতিপালনের ওপর গুরুত্ব দিয়ে সিইসি বলেন, কমিশনের প্রত্যাশা, সব রাজনৈতিক দল নির্বাচনি আচরণবিধি পরিপালনে তাদের প্রতিশ্রুতি বজায় রাখবে।

রাজনৈতিক দলগুলোর ভূমিকার কথা তুলে ধরে নাসির উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়েও ভোটে বড় ভূমিকা রাজনৈতিক দলগুলোর। দলগুলো আন্তরিকভাবে কাজ করলে নির্বাচন কমিশনকে বাড়তি চাপ নিতে হয় না।

এ সময় তিনি ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়ানোর জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, প্রতিটি দল তাদের কর্মীদের মাধ্যমে ভোটারদের উৎসাহিত করবে যাতে তারা কেন্দ্রে এসে তাদের ভোট প্রয়োগ করে। সব দলের আন্তরিক সহযোগিতা নির্বাচনি প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও শান্তিপূর্ণ করে তোলা সম্ভব বলে আশা প্রকাশ করেন সিইসি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

লালমনিরহাটে পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই: র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মহাতারকা মেসির

ঠাকুরগাঁওয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৪৬ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ ও ৫ কেজি গাঁজা জব্দ

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না : স্পিকার

সিজেপির সঙ্গে আলোচনায় বসছে বিজেপি সরকার, ভারতজুড়ে বিক্ষোভ

১০

হাঁস চুরির অপরাধে যুববকে ১০০ রাকাত নামাজ পড়ালেন গ্রামবাসী

১১

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১২

স্টার সিনেপ্লেক্স মুক্তি পেয়েছে বিশ্ব কাঁপানো ৪ সিনেমা

১৩

নাইজেরিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, অলৌকিকভাবে বাঁচলেন ৬৮ যাত্রী

১৪

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কিংবদন্তি

১৫

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৬

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ঠাকুরগাঁওয়ে পর্যাপ্ত তেল মজুদ, হঠাৎ গুজবে পাম্পগুলোতে বাইকারদের দীর্ঘ লাইন

১৮

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

১৯

আজ ২৪ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

২০