RCTV Logo ঠাকুরগাঁও প্রতিনিধি
২৮ জানুয়ারী ২০২৬, ১:০৪ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে জামায়াত প্রার্থীর বিলবোর্ড ভাঙচুর, ধরা পড়ল সিসিটিভি ফুটেজে

ছবিঃ আরসিটিভি

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনের নির্বাচনী বিলবোর্ড ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিলবোর্ড ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ঠাকুরগাঁও শহর।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত আনুমানিক রাত ২টার দিকে শহরের জেলা স্কুল বড় মাঠ এলাকায় স্থাপিত জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেনের বিলবোর্ড ভাঙচুর করে দুর্বৃত্তরা। ঘটনার সময় আশপাশে তেমন লোকজন না থাকায় তারা নির্বিঘ্নে ভাঙচুর চালিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরে পাশের একটি ব্যবসা প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দুই জন যুবককে বিলবোর্ড ভাঙচুর করতে দেখা যায়। ফুটেজটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
ঘটনার প্রতিবাদে আজ বুধবার সকালে জামায়াত ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল থেকে দোষীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়। একই সঙ্গে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পরিকল্পিতভাবে এই ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ করেন তারা।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ জানান, ঘটনার খবর পেয়েছি অভিযোগের ভিত্তিতে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

না ফেরার দেশে পাড়ি জমালেন দুইবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার

১০০ কোটি টাকারও বেশি খরচে বাংলো কিনলেন জন আব্রাহাম

২০৩০ সালের মধ্যে সড়কে মৃত্যু অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

নতুন খলনায়কে বড় চমক, মুক্তি পেল ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’ ট্রেলার

সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

দেশের বাজারে বাড়ল সোনার দাম

‘আওয়ারাপন ২’ সিনেমার গানে ফিরছেন অরিজিৎ

আলভারেজকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিল বার্সেলোনা

১০

যুগ্মসচিব পরিচয়ে প্রতারণা, অভিযুক্ত গ্রেপ্তার

১১

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

১২

দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ : ১১৮ পুলিশ আহত, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার

১৩

কষ্টটা অসীম, স্বাভাবিক হতে সময় লাগবে: মেসি

১৪

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

১৫

সেই ‘কালো দুপুরের’ এক বছর আজ

১৬

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার

১৭

আফগানিস্তানে আকস্মিক বন্যায় ২০ জনের প্রাণহানি

১৮

আজ ২১ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১৯

নামাজের সময়সূচি – ২১ জুলাই ২০২৬

২০