RCTV Logo ‎কুড়িগ্রাম প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন

ছেলের ঘর তালাবদ্ধ, ভাঙা ঘরে মানবেতর জীবন কাটাচ্ছেন বৃদ্ধা মা

ছবিঃ আরসিটিভি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের নাগদাহ গ্রামে এক করুণ চিত্র দেখা গেছে। সবার চোখ এড়িয়ে, ভাঙা একটি টিনসেট ঘরে একাকী বসবাস করছেন ৭৭ বছর বয়সী বৃদ্ধা কছিরণ বেওয়া। বয়সের ভারে ন্যুব্জ এ নারীকে জীবনের শেষ প্রান্তে এসে ভরসা নিতে হচ্ছে ভিক্ষাবৃত্তির। ঘর বলতে আছে একটি ভাঙা কুঁড়েঘর, যার টিনের চাল বৃষ্টির পানি ঢোকা ঠেকাতে কোথাও কোথাও পলিথিন দিয়ে কোনোরকমে ঢাকা। শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা প্রতিটি মৌসুমেই কষ্ট যেন তার নিত্যসঙ্গী।

‎সরেজমিনে গেলে দেখা যায়, এক সময়ের সংসার জীবনের স্মৃতি আজ শুধুই হাহাকার হয়ে বেঁচে আছে। স্থানীয়রা জানান, প্রায় ১৪ বছর আগে স্বামী জোনাব আলী মারা গেলে জীবনে নেমে আসে অন্ধকার। সংসারের ভরণপোষণ কিংবা সহায়তা করার মতো কেউ না থাকায় কছিরণ বেওয়াকে নেমে আসতে হয় ভিক্ষাবৃত্তির পথে। প্রতিদিন গ্রামে গ্রামে ঘুরে যা পান তাই দিয়ে অতিকষ্টে দিন পার করেন তিনি।

‎বৃদ্ধার ছেলেও থাকেন একই গ্রামে, তবে দীর্ঘদিন ধরে তার ঘরে তালা ঝুলছে। ফলে মা-ছেলের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে বললেই চলে। আশেপাশের প্রতিবেশীরা বলেন, কছিরণ বেওয়ার খোঁজ নেওয়ার মতো কেউ নেই। তিনি অনেক কষ্টে বেঁচে আছেন। অনেক সময় না খেয়ে থাকতে হয় তাকে।

‎স্থানীয়রা জানান, ভাঙা ঘরে বসবাসের কারণে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হয় বৃদ্ধাকে। বৃষ্টি নামলেই পানি ঝরে পড়ে ঘরের ভেতর। কোনো রকমে ভিক্ষা করে যা পান তাই দিয়ে জীবনধারণ করলেও তার কষ্টের শেষ নেই। বয়সের কারণে শরীরের বিভিন্ন রোগে ভুগছেন, কিন্তু চিকিৎসার খরচ জোগাড় করার কোনো সামর্থ্যও নেই তার।

‎অসহায় এই বৃদ্ধার দিকে সরকারি বা বেসরকারি কোনো সাহায্যের হাত না বাড়ায় চরম মানবেতর জীবন কাটাচ্ছেন কছিরণ বেওয়া। স্থানীয় সচেতন মানুষজন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এমন অসহায় মানুষদের পাশে দাঁড়ানো দরকার। সরকার বা সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসেন তবে তার শেষ বয়সের জীবন কিছুটা হলেও স্বস্তিতে কাটাতে পারবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওটিটিতে আসছে আন্তর্জাতিকভাবে প্রশংসিত নাজিফা তুষির ‘অ্যানি’

মেসি ‘ফুটবল ঈশ্বর’, তাকে আরও মহান করে তুলতে চাই: কাসেমিরো

বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট

সময়ের সঙ্গে বাড়েনি শরীর, ১৯ বছরেও শিশুর মতো রাজু

নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা

গাইবান্ধায় ৯ জুয়ারী গ্রেফতার

আজ ৩১ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ৩১ জুলাই ২০২৬

গাইবান্ধায় নিরাপদ অভিবাসন, ও মানবপাচার প্রতিরোধে রাউন্ড টেবিল বৈঠক অনুষ্ঠিত

আমির খানকে হত্যার হুমকি

১০

আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো

১১

জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার

১২

গোবিন্দগঞ্জে সাতরে  নদী পার হতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ

১৩

পাবনার ৩৬৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ

১৪

জুয়ার আসর থেকে উপজেলা যুবদলের আহ্বায়কসহ গ্রেপ্তার ৮ 

১৫

কুড়িগ্রামে আলিম পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার সাময়িক বরখাস্ত

১৬

আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস আজ, শান্তি ও সম্প্রীতির বিশ্ব গড়ার প্রত্যয়

১৭

নতুন গান দিয়ে ফিরলেন মিলানা

১৮

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮৩৫

১৯

সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা

২০