RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৫ অগাস্ট ২০২৫, ৭:৩৯ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ দুই যুবক আটক

ছবিঃ আরসিটিভি

ঠাকুরগাঁও সদর উপজেলা জামালপুর ইউনিয়নের শীবগঞ্জে অভিযান চালিয়ে দুই মাদক কারবারীকে আটক করেছে যৌথ বাহিনী।

শুক্রবার (১৫ আগস্ট) ভোর রাতে ওই এলাকার মধ্য পারপুগী গ্রামের মাদক ব্যবসায়ী মনজুর রহমান ও ইউনুস আলীর বসবাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশের একটি দল।

আটককৃতরা হলেন, মধ্য পারপুগী গ্রামের জহিরুল ইসলামের ছেলে মনজুর রহমান (২৭) ও একই গ্রামের মৃত খাদেম আলীর ছেলে ইউনুস আলী (৩২)।

যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, আজ শুক্রবার ভোর ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদরের শীবগঞ্জ মধ্য পারপুগী এলাকার মনজুর রহমান ও ইউনুস আলীর বাড়িতে অভিযান চালায়। এসময় মনজুর রহমানের বাড়ি থেকে ৩৫ পিচ ইয়াবা ও ৩ গ্রাম হিরোইন এবং একটি বাটন মোবাইল ফোন ও ইউনুস আলীর বাড়ি তল্লাশি করে ৯১ পিচ ইয়াবা, নগদ ৫৩ হাজার ৯৮০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মোরশালিন তুরাগ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মনজুর রহমানের বিরুদ্ধে মামলা ও ইউনুস আলীকে ৬ মাসের কারাদণ্ড দেয়।

এবিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ালে আলম খান বলেন, আজ ভোর রাতে যৌথ বাহিনীর অভিযানে দুই মাদককারবারীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

বিশ্বকাপে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে আছেন মেসি

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাই খুন

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১০

সীমান্তবর্তী ১১ জেলায় আনসার মোতায়েন

১১

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

আজ ০৮ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১৪

নামাজের সময়সূচি – ০৮ জুন ২০২৬

১৫

টানা দুদিন সীমান্তের খোলা আকাশের নিচে ১১ জন, নিচ্ছে না কোন দেশ

১৬

নীলফামারী পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর করুণ মৃত্যু

১৭

রংপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩০

১৮

পঞ্চগড়ে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 

১৯

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

২০