RCTV Logo তুষার আচার্য্য, নিজস্ব প্রতিবেদক
২০ জুলাই ২০২৫, ১:৪০ অপরাহ্ন

সড়ক সংস্কারের দাবিতে রসিকের প্রতীকী গায়েবানা জানাজা

ছবিঃ আরসিটিভি

রংপুর মহানগরীর জাহাজকোম্পানী থেকে সাতমাথা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কটির দীর্ঘদিন ধরে বেহাল দশা হলেও সিটি করপোরেশন এর কোন ভ্রূক্ষেপ নেই। সড়কটি নিয়ে একাধিকবার গণমাধ্যমে সংবাদ প্রচার হলেও রসিক কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নেয়নি।

এই বিষয়ে সিটি করপোরেশন কর্তৃপক্ষ মারা গিয়েছে দাবী করে অভিনব প্রতিবাদ জানিয়ে সিটি করপোরেশন কর্তৃপক্ষের প্রতীকী গায়েবানা জানাজার আয়োজন করেছেন রংপুরের সাতমাথাবাসী।
আজ রোববার (২০ জুলাই) দুপুর ১২ টার দিকে সাতমাথা রেলগেটের পাশে মরিয়ম চক্ষু হাসপাতাল সংলগ্ন রাস্তায় এই প্রতীকী গায়েবানা জানাজার আয়োজন করে তারা।

এতে অংশ নেন সাতমাথার বাসিন্দা রাজিমুজ্জামান হৃদয়, প্রান্ত হোসেন, মো. নাঈম, সাকিব হোসেন, মোহাম্মদ হাসান, হোসাইন, সৈকত ইসলাম, তানবীর ইসলাম, নাঈম হক, মাহিম প্রমুখ। প্রতীবাদস্বরূপ গায়েবানা জানাজা পরিচালনা করেন মাদরাসা শিক্ষার্থী রাহুল ইসলাম।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা রাজিমুজ্জামান হৃদয় বলেন, “দিনের পর দিন সাতমাথা থেকে জাহাজ কোম্পানি পর্যন্ত প্রায় ৫ কি.মি সড়কের ভয়ঙ্কর দশা যেন দেখার কেউ নাই। এই সড়কের দায়িত্ব রংপুর সিটি করপোরেশনের। কিন্তু সড়কের ভয়াবহ বেহাল দশায় তাদের ভ্রুক্ষেপ নেই। এজন্য সাতমাথাবাসী মনে করে, সিটি করপোরেশন কর্তৃপক্ষ মারা গেছে। তাই প্রতিবাদ স্বরুপ সিটি করপোরেশন কর্তৃপক্ষের প্রতীকী গায়েবানা জানাযার আয়োজন করা হয়েছে। এর আগে আমরা নানাভাবে চেষ্টা করেছি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে কিন্তু লাভ হয়নি। শুধু আশার বানী শুনিয়েছেন তারা।”

গায়েবানা জানাজার শেষে কফিন মিছিল নিয়ে সাতমাথা শহীদ চত্বরে অবস্থান নেয় এলাকাবাসী। সেখান থেকে তারা ঘোষণা দেয় দ্রুততম সময়ের মধ্যে সড়কটির সংস্কার না করলে সড়কটি বন্ধ করে বৃহৎ কর্মসূচি পালন করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা দুদিন সীমান্তের খোলা আকাশের নিচে ১১ জন, নিচ্ছে না কোন দেশ

নীলফামারী পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর করুণ মৃত্যু

রংপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩০

পঞ্চগড়ে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

দাম কমলো জেট ফুয়েলের

লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ

বিশ্বকাপে নতুন রেকর্ড গড়ার পথে জার্মানির নয়ার

আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১০

গাইবান্ধায় যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

১১

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১২

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

১৩

কালীগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ১

১৪

বিসিবি নির্বাচনে ভোট দিলেন তামিম-রুবেলরা

১৫

উচ্চ আদালতে রামিসার মামলার শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে

১৬

মামলার রায়ে সন্তুষ্ট, আশা করি উচ্চ আদালতেও রায় কার্যকর থাকবে: আইনমন্ত্রী

১৭

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৮

নাটোরের চামড়া আড়তে জমে উঠছে বেচাকেনা

১৯

আমরা অবশ্যই ঘুরে দাঁড়াব : প্রধানমন্ত্রী

২০