RCTV Logo আরসিটিভি ডেস্ক
৪ জুন ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন

হজের আনুষ্ঠানিকতা শুরু: আজ মিনায় অবস্থান করবেন হাজিরা

ছবি : সংগৃহীত

 

পবিত্র হজ পালনের উদ্দেশে বিশ্বজুড়ে লাখ লাখ মুসলিম সৌদি আরবের মক্কায় সমবেত হয়েছেন। বুধবার (৮ জিলহজ) হজযাত্রীরা ইহরাম বেঁধে সারা দিন মিনায় অবস্থান করবেন, যা দিয়ে হজের আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা হলো। গত মঙ্গলবার থেকেই অনেক হাজি মিনায় যাত্রা শুরু করেছেন।

হজের মূল কার্যক্রম আগামীকাল বৃহস্পতিবার (৯ জিলহজ) আরাফাতের ময়দানে অবস্থানের মধ্য দিয়ে পালিত হবে। হজের এই পাঁচ দিনব্যাপী রীতি অনুযায়ী, ৮ থেকে ১২ জিলহজ পর্যন্ত হাজিরা মিনা, আরাফাত, মুজদালিফা ও মক্কায় অবস্থান করবেন। এরপর সাঈ, তাওয়াফ ও কোরবানি আদায়ের মাধ্যমে হজ সম্পন্ন হবে।

নিয়ম অনুসারে, ৭ জিলহজ সন্ধ্যায় হাজিরা মক্কার মসজিদুল হারাম বা নিজেদের আবাস থেকে হজের নিয়ত করে প্রায় ৯ কিলোমিটার দূরের মিনার উদ্দেশে রওনা হন। সেলাইবিহীন সাদা কাপড় (ইহরাম) পরিহিত অবস্থায় ৮ জিলহজ জোহরের আগে মিনায় পৌঁছানো সুন্নত। সেখানে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় ও রাতযাপনের পাশাপাশি হাজিরা তালবিয়া, জিকির, কোরআন তিলাওয়াত ও দোয়ায় মগ্ন থাকেন।

৯ জিলহজ ফজরের নামাজের পর হাজিরা প্রায় ১৪ কিলোমিটার দূরের আরাফাতের ময়দানে যাবেন। সেখানে সূর্যাস্ত পর্যন্ত “লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক” ধ্বনিতে মুখরিত হবে সমগ্র প্রান্তর। আরাফাতের ময়দানে অবস্থান হজের অন্যতম প্রধান রুকন, যেখানে হাজিরা খুতবা, নামাজ, জিকির ও ইবাদতের মাধ্যমে সময় কাটাবেন।

এবার বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১৫৭ জন হজযাত্রী সৌদি আরব গেছেন। ২৯ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত বিমান বাংলাদেশ, সৌদি এয়ারলাইনস ও ফ্লাইনাস এয়ারলাইনসের ২২৪টি ফ্লাইটে তারা সৌদি আরবে পৌঁছান। তাদের ফিরতি ফ্লাইট ১০ জুন থেকে শুরু হয়ে ১০ জুলাই পর্যন্ত চলবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

বিশ্বকাপে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে আছেন মেসি

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাই খুন

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

সীমান্তবর্তী ১১ জেলায় আনসার মোতায়েন

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

আজ ০৮ জুন, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ০৮ জুন ২০২৬

টানা দুদিন সীমান্তের খোলা আকাশের নিচে ১১ জন, নিচ্ছে না কোন দেশ

১০

নীলফামারী পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর করুণ মৃত্যু

১১

রংপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩০

১২

পঞ্চগড়ে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 

১৩

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৪

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

১৫

দাম কমলো জেট ফুয়েলের

১৬

লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ

১৭

বিশ্বকাপে নতুন রেকর্ড গড়ার পথে জার্মানির নয়ার

১৮

আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৯

গাইবান্ধায় যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

২০