RCTV Logo বিনোদন ডেস্ক
১৫ মে ২০২৫, ২:০৫ অপরাহ্ন

কানে নিষিদ্ধ খোলামেলা পোশাক

ফ্রান্সে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে গত মঙ্গলবার, ১৩ মে। প্রতিবারের মতো এবারও লালগালিচায় বলিউড তারকাসহ বিশ্বের নানা প্রান্তের জনপ্রিয় তারকারা উপস্থিত থাকবেন। এ বছর কানে দেখা যাবে হলিউড অভিনেতা টম ক্রুজ, রবার্ট ডি নিরো, ওয়েস অ্যান্ডারসনের মতো বিশ্বখ্যাত তারকাদের। এছাড়া প্রতিযোগিতায় মনোনীত হয়েছে বিশ্বজুড়ে নির্বাচিত অসাধারণ ২২টি সিনেমা। ২৪ মে শেষ হবে এই মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব।

এই উৎসব শুধু সিনেমার প্রতিযোগিতা নয়, বরং এটি তারকাদের ফ্যাশন ও সৌন্দর্যেরও প্রতিযোগিতা। কানের লালগালিচায় উপস্থিত তারকারা নিজেদের সবচেয়ে আকর্ষণীয় ও চমকপ্রদ পোশাক পরে হাজির হন। বিশেষ করে অভিনেত্রীরা প্রায়ই খোলামেলা পোশাক পরে নিজেদের আলাদাভাবে উপস্থাপন করার চেষ্টা করেন। তবে এবার বদলে গেছে সেই চিত্র।

এবারের কান উৎসবে নগ্নতা বা অতিরিক্ত খোলামেলা পোশাক নিষিদ্ধ করা হয়েছে। কানের লালগালিচায় এবার কেউই নগ্ন বা অত্যন্ত স্বচ্ছ পোশাকে হাজির হতে পারবেন না। ২০২২ সালে এক বিক্ষোভকারী লালগালিচায় টপলেস হয়ে উপস্থিত হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বছরের শুরুতে গ্র্যামি অনুষ্ঠানে বিয়াঙ্কা সেনসোরির অতিরিক্ত স্বচ্ছ পোশাক পরার ঘটনাও এই সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে।

ফরাসি আইন ও উৎসবের প্রাতিষ্ঠানিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে কান উৎসব কর্তৃপক্ষ আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে। এতে স্পষ্ট করে বলা হয়েছে, পোশাক নিয়ন্ত্রণের উদ্দেশ্য নয়, বরং লালগালিচায় পূর্ণ নগ্নতা নিষিদ্ধ করাই মূল লক্ষ্য। এছাড়া, দীর্ঘ ও অতিরিক্ত প্রশস্ত পোশাক পরা যাবে না, যা অন্য অতিথিদের চলাচলে বিঘ্ন ঘটাতে পারে। এমনকি স্ক্রিনিং রুমে বসার ব্যবস্থাও জটিল করে তুলতে পারে।

গালা স্ক্রিনিং চলাকালীন টোট ব্যাগ, ব্যাকপ্যাক এবং বড় ব্যাগও নিষিদ্ধ করা হয়েছে। উৎসবের এই নতুন নিয়মাবলী তারকাদের পোশাক নির্বাচনে সতর্কতা অবলম্বন করতে বাধ্য করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ হারায় বদলে যাচ্ছে আর্জেন্টিনার জার্সি, থাকছে না ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

পর্দায় ফিরছেন তাহসান

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

১০

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১১

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১২

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১৪

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১৫

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৬

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৭

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৮

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৯

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

২০