RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১০ মে ২০২৫, ৮:১৪ অপরাহ্ন

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি: কার্যকর সময় ও বিস্তারিত

টানা কয়েকদিনের সংঘর্ষ ও হামলা-পাল্টা হামলার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। দুই দেশই যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছে।

ভারত ঘোষণা করেছে যে, শনিবার বিকাল পাঁচটা থেকে স্থল, বিমান ও নৌবাহিনীর পক্ষ থেকে পাকিস্তানের দিকে সব ধরনের গুলি চালানো বন্ধ রাখা হবে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, পাকিস্তানের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন্স (ডিজিএমও) শনিবার ভারতীয় সময় বিকাল ৩টা ৩৫ মিনিটে ভারতের ডিজিএমও-কে ফোন করেন। আলোচনার পর দুই পক্ষই সিদ্ধান্ত নেয়, বিকাল পাঁচটা থেকে সব ধরণের সামরিক কর্মকাণ্ড বন্ধ রাখা হবে।

এ বিষয়ে দুই পক্ষকেই তাৎক্ষণিক নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া, ১২ মে, সোমবার দুপুর ১২টায় পুনরায় দুই ডিজিএমওর মধ্যে আলোচনা হবে বলে জানান বিক্রম মিশ্রি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ-এ ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাতভর আলোচনার পর ভারত ও পাকিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

ট্রাম্প আরও বলেন, নিজেদের বুদ্ধিমত্তা ও বিচক্ষণতা প্রদর্শন করায় দুই দেশকে অভিনন্দন।

এছাড়া, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এক্সে (পূর্বে টুইটার) লিখেছেন, শান্তি প্রতিষ্ঠার পথ বেছে নেওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের প্রজ্ঞা ও রাষ্ট্রনায়কত্বের প্রশংসা করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

বিশ্বকাপে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে আছেন মেসি

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাই খুন

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

সীমান্তবর্তী ১১ জেলায় আনসার মোতায়েন

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

আজ ০৮ জুন, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ০৮ জুন ২০২৬

টানা দুদিন সীমান্তের খোলা আকাশের নিচে ১১ জন, নিচ্ছে না কোন দেশ

১০

নীলফামারী পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর করুণ মৃত্যু

১১

রংপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩০

১২

পঞ্চগড়ে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 

১৩

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৪

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

১৫

দাম কমলো জেট ফুয়েলের

১৬

লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ

১৭

বিশ্বকাপে নতুন রেকর্ড গড়ার পথে জার্মানির নয়ার

১৮

আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৯

গাইবান্ধায় যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

২০