RCTV Logo আরসিটিভি ডেস্ক
৬ মে ২০২৫, ৩:১৫ অপরাহ্ন

গরমে চুল পড়া বাড়ছে? জেনে নিন কোন ধরনের শ্যাম্পু ব্যবহার করবেন

গরমকালে চুল পড়ার সমস্যায় অনেকেই ভোগেন। ঘাম, ধুলাবালি, অতিরিক্ত তেল এবং দূষণের কারণে মাথার ত্বক তাড়াতাড়ি ময়লা হয়ে যায়, যার ফলে চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে এবং চুল পড়ে যেতে থাকে। এছাড়া মাথার ত্বকে ব্রণ বা ফুসকুড়ির মতো সমস্যাও দেখা দেয়। তাই এই সময় সঠিক শ্যাম্পু বেছে নেওয়া অত্যন্ত জরুরি। চলুন জেনে নিই গরমে কোন ধরনের শ্যাম্পু ব্যবহার করলে চুলের যত্নে কার্যকর হবে।

সালফেট চুল পরিষ্কার করলেও অতিরিক্ত পরিমাণে ব্যবহারে চুলের স্বাভাবিক তেল ও আর্দ্রতা শুষে নেয়। এতে চুল রুক্ষ হয়ে পড়ে এবং পড়ে যাওয়ার আশঙ্কা বাড়ে। তাই গরমে ব্যবহার করুন সালফেট-মুক্ত মাইল্ড শ্যাম্পু।

যেসব শ্যাম্পুতে অ্যালোভেরা, গ্লিসারিন, বা মধু রয়েছে, সেগুলো মাথার ত্বকে আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। প্রাকৃতিক উপাদান সমৃদ্ধ শ্যাম্পু মাথার ত্বকে ঠান্ডা ভাব এনে দেয় এবং চুলকে স্বাস্থ্যোজ্জ্বল রাখে।

চুলের প্রধান উপাদান কেরাটিন। স্ট্রেটনার, ড্রায়ার, বা দূষণের কারণে এই কেরাটিন কমে গেলে চুল দুর্বল হয়। কেরাটিন-সমৃদ্ধ শ্যাম্পু চুলের গঠন মজবুত করে এবং চুল পড়া কমায়। বিশেষ করে গরমে চুলের স্বাভাবিক স্বাস্থ্য ফেরাতে এটি দারুণ কার্যকর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের বিডিএস ২৬ তম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

‎লালমনিরহাটে ২৪ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি ধরলায় নিখোঁজ দুই ভাইয়ের; চলছে উদ্ধার অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৪

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

বিশ্বকাপে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে আছেন মেসি

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বড় ভাইকে বাঁচাতে গিয়ে ছোট ভাই খুন

১০

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১১

সীমান্তবর্তী ১১ জেলায় আনসার মোতায়েন

১২

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৩

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৪

আজ ০৮ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১৫

নামাজের সময়সূচি – ০৮ জুন ২০২৬

১৬

টানা দুদিন সীমান্তের খোলা আকাশের নিচে ১১ জন, নিচ্ছে না কোন দেশ

১৭

নীলফামারী পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর করুণ মৃত্যু

১৮

রংপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩০

১৯

পঞ্চগড়ে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 

২০